‘সম্ভাবনা’ না দেখলেও হাল ছাড়ছেন না ক্লপ

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২২, ১৪:০৪আপডেট : ১৮ মে ২০২২, ১৪:০৪

শিরোপার জন্য লিভারপুল যে নতুন করে স্বপ্ন দেখছে। সেটার মূল ‘কারিগর’ তো ম্যানচেস্টার সিটি। আগের ম্যাচে তারা পয়েন্ট হারানোয় লিভারপুল গতকালকের ম্যাচ জিতে পয়েন্ট ব্যবধানটা নিয়ে গেছে ১-এ। এখন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিষ্পত্তি হবে শেষ রাউন্ডে।

৩৭ ম্যাচে ম্যান সিটির পয়েন্ট এখন ৯০। সমান ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৮৯। অবশ্য পয়েন্টের ব্যবধান এক হওয়ায় লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ খুব বেশি আশা দেখছেনও না। কারণ শেষ ম্যাচে লিভারপুলের শুধু জিতলেই হবে না। প্রার্থনায় থাকতে হবে সিটির হারের! তাই শিরোপা সম্ভাবনায় নিজেদের এগিয়ে রাখতে পারছেন না ক্লপ, ‘অবশ্যই এমনটা হয়তো হবে না। কারণ সিটি অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ ম্যাচটা খেলবে ঘরের মাঠে। তার আগে বৃহস্পতিবার ভিলা খেলবে বার্নলির বিপক্ষে। এই ম্যাচটা ভিলার জন্য কঠিন হবে এই জন্য যে অবনমন শঙ্কায় রয়েছে বার্নলি। তারা অস্তিত্ব রক্ষার জন্য খেলবে।’

তার পরেও হাল ছেড়ে দিচ্ছেন না লিভারপুল কোচ, ‘এটা ফুটবল। এখানে সব কিছুই সম্ভব। তবে কেউ যদি চায় আমরা চ্যাম্পিয়ন হবো। তাহলে প্রথমে আমাদের জিততে হবে। আর প্রার্থনা করতে হবে ভিলা যেন সিটির বিপক্ষে একটি পয়েন্ট আদায় করে নেয়।’

সাউদাম্পটনকে ২-১ গোলে হারানো ম্যাচটায় ক্লপ ৯ পরিবর্তন এনেছিলেন। ভালো করেই জানতেন একটি হার কিংবা ড্র শিরোপা স্বপ্ন শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এমন চাপে থাকা অবস্থায় ১৩ মিনিটে তাদের জাল কাঁপিয়ে স্তব্ধ করে দিয়েছিলেন রেডমন্ড। অবশ্য ২৭ মিনিটে মিনামিনোর সমতা ফেরানো গোলের পর চাপ কাটিয়ে উঠে রেডরা। বিরতির পর ৬৭ মিনিটে দলটির জয়সূচক গোলটি এনে দেন মাটিপ।         

 

/এফআইআর/         
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম