কাবরেরার কৌশলে মানিয়ে নেওয়ার চেষ্টায় সাদ  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২২, ২১:০৮আপডেট : ১৯ মে ২০২২, ২১:০৮

সাফ ও চার জাতি টুর্নামেন্টের পর জাতীয় দল থেকে ছিটকে পড়েন সাদ উদ্দিন। সুযোগ হয়নি মঙ্গোলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও। তাই নতুন স্প্যানিশ কোচের অধীনে অনুশীলন করার সুযোগ পাননি। তবে কাবরেরার দৃষ্টি কাড়তেও সময় লাগেনি শেখ রাসেল তারকার। উইং কিংবা ডিফেন্স; দলের চাহিদা মতো অলরাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন বলে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন। এখন শুধু কাবরেরার অনুশীলনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা।

বসুন্ধরা কিংস অ্যারেনাতে বৃহস্পতিবার অনুশীলন শেষে কাবরেরার অনুশীলন পদ্ধতি নিয়ে কথা বলেছেন সাদ। তার উপলব্ধি, ‘এই প্রথম নতুন কোচের সঙ্গে কাজ করছি। এই তিন দিন হাই ইনটেনসিটির ট্রেনিং হলো। চেষ্টা করছি তার টেকনিক ও ট্যাকটিকসসহ সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার।’

কাবরেরার অনুশীলনে সাদ উদ্দিন (ডান দিক থেকে দ্বিতীয়।) কয়েক বছরের ক্যারিয়ারে সাদের একাধিক কোচের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। স্বাভাবিকভাবেই একেকজনের টেকনিক একেকরকম। সাদের ব্যতিক্রম অভিজ্ঞতা হচ্ছে এখানেও। তিনি মনে করেন, ‘কাবরেরার ট্রেনিংয়ে হাই প্রেসিং, বিল্ড আপ সবকিছুর একটা কম্বিনেশন আছে। আমরা যারা প্রথম এসেছি, তাদের মানিয়ে নিতে সময় লাগবে। তারপরও চেষ্টা করবো দ্রুত মানিয়ে নিতে। ব্রুসন-লেমোস-কাবরেরা সবার কনসেপ্ট একই –কমপ্যাক্ট থাকা। কিন্তু টেকনিক ভিন্ন।’

ফের জাতীয় দলে জায়গা পেয়ে নিজের খুশি আড়াল করেননি এই তারকা, ‘এই ফেরাটা আমার জন্য চ্যালেঞ্জিং। লিগের প্রথম পর্বে ক্লাবের পজিশন খারাপ ছিল, দ্বিতীয় লেগে অনেকটা রিকভার করেছি। তাই আমার জন্য চ্যালেঞ্জ থাকবে আমি যে আগের মতোই আছি, কাবরোর কাছে সেটা প্রমাণ করা। স্কোয়াডে থাকার জন্য চেষ্টা করবো, খেলার জন্য চেষ্টা করবো।’

আরেক তরুণ ফুটবলার মারাজ হোসেনও চাইছেন কোচের মন জয় করতে, ‘ক্যাম্পে যারা আছে, সবাই নিজেদের জায়গা থেকে চেষ্টা করছে অনুশীলনে ভালো করে কোচের আস্থা অর্জন করতে। আমিও আমার জায়গা থেকে চেষ্টা করছি। আমি যেহেতু নতুন, আমার জন্য চ্যালেঞ্জটা বেশি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম