এবার কাউন্টার অ্যাটাকে মনোযোগ কাবরেরার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২২, ২০:৩৬আপডেট : ২৯ মে ২০২২, ২০:৩৬

ইন্দোনেশিয়ার বান্দুংয়ে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। রিকোভারি সেশনের পর সবাইকে নিয়ে মাঠের অনুশীলনে কাজ করেছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। আগের দিন ডিফেন্স নিয়ে কাজ করে এবার তার মনোযোগ ছিল কাউন্টার অ্যাটাকে।  

এশিয়ান কাপ বাছাইপর্বের আগে ফিফা প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান কাপে নামার আগে ইন্দোনেশিয়ার ম্যাচেই কৌশলের মহড়া দিতে চাইছে বাংলাদেশ।

রবিবার অনুশীলনের এক ফাঁকে জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন দলের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন। বাংলাদেশ চাইছে রক্ষণ সামলে দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠতে। বান্দুংয়ে সেভাবেই অনুশীলন হচ্ছে বলে জানালেন মামুন। বাফুফের দেওয়া ভিডিও বার্তায় জানালেন, ‘প্রতি আক্রমণ নিয়ে কাজ হয়েছে। কীভাবে দ্রুত কাউন্টার অ্যাটাকে যাওয়া যায়, রক্ষণ কীভাবে সুসংগঠিত থাকে। তাছাড়া মাঠে কার কী রোল হবে, তা নিয়েও কাজ হয়েছে। অনুশীলন হয়েছে সেট পিস নিয়েও।’ 

এখন ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। মামুন বলেছেন, ‘ইন্দোনেশিয়া শক্তিশালী দল। আমরা তাদের মুখোমুখি হতে যাচ্ছি। এশিয়ান কাপে যে পরিকল্পনা নিয়ে খেলবো, তার মহড়া এই ম্যাচে থাকবে। ম্যাচটি গুরুত্বপূর্ণ আমাদের কাছে।’

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া, তুর্কমেনিস্তান ও বাহরাইন। ৮, ১১ ও ১৪ জুন তিনটি ম্যাচ খেলবে লাল-সবুজের দল।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম