চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বিশৃঙ্খলার কারণ ‘ভুয়া টিকিট’

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২২, ১৮:৪৯আপডেট : ৩০ মে ২০২২, ১৮:৫২

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শেষ হয়ে গেছে। ১৪তম শিরোপা নিয়ে ঘরেও ফিরেছে রিয়াল মাদ্রিদ। যাদের বরণ করতে স্পেনের রাজধানীর রাস্তায় জড়ো হয়েছিলেন ৪ লাখ মানুষ। উৎসবমুখর এমন পরিবেশ-ই আলোচনায় থাকার কথা। কিন্তু সেটি ছাপিয়েও বিতর্ক চলছে স্তাদে দে ফ্রান্সের বিশৃঙ্খলা নিয়ে।

প্যারিসের ফাইনালে লিভারপুল দর্শকদের মাঠে ঢোকা নিয়েই হয়েছে যত বিপত্তি। বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ায় পুলিশের সঙ্গে হাতাহাতি-মারামারির ঘটনাও ঘটেছে। সবচেয়ে বেশি যেটা সমালোচনা তৈরি করেছে তা হলো ফ্রেঞ্চ পুলিশের পিপার স্প্রে ও কাঁদানে গ্যাস ছোড়া। এসব কারণে ম্যাচ শুরু হতেও দেরি হয়েছে পাক্কা ৩৫ মিনিট।

ফরাসি ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদেয়া-কাস্তেরা অবশ্য সব দোষ দিলেন ভুয়া টিকিটধারী ও টিকিটবিহীন দর্শকদের। ভুয়া টিকিট নিয়ে অনেক সমর্থকই নাকি স্টেডিয়ামে প্রবেশ করতে চেয়েছিলেন। যে কারণে এই ঝামেলা তৈরি হয়েছিল। মন্ত্রী আরও দাবি করেছেন, স্থানীয় কিছু তরুণও নাকি পরিস্থিতি আরও জটিল করে তুলেছিল।

অ্যামেলি ওউদেয়া-কাস্তেরা ফ্রেঞ্চ রেডিও আরটিএলকে বলেছেন, ‘প্রথমত, যা হয়েছে তা হলো লিভারপুল ক্লাবের ব্রিটিশ সমর্থকরা বিনা টিকিট অথবা ভুয়া টিকিট নিয়ে স্টেডিয়ামে জড়ো হয়েছিল।’

অ্যামেলি ওউদেয়া-কাস্তেরা আরও জানান, স্থানীয় কিছু তরুণও এ সময় তাদের সঙ্গে মিশে গিয়ে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেছিল। তারপরের ঘটনা সবারই জানা।

অবশ্য সৃষ্ট বিশৃঙ্খলায় যেসব পরিবার ও বাচ্চাদের কাঁদানে গ্যাসের মাঝে পড়ে অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। তাদের জন্য দুঃখপ্রকাশ করেন তিনি। মন্ত্রী আরও বলেছেন, রিয়াল মাদ্রিদ দর্শকদের নিয়ে কোনও ঝামেলা তৈরি হয়নি। মাদ্রিদের অভিজাতরা তাদের দর্শকদের ভালো মতো নিয়ন্ত্রণ করেছিল।

সোমবার ফরাসি ক্রীড়ামন্ত্রী উয়েফা, দেশটির ক্রীড়া মন্ত্রণালয়, ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশন, পুলিশ ও স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে সভা করেছেন। সেই সভার পরেই মন্তব্যগুলো করেন অ্যামেলি ওউদেয়া-কাস্তেরা। এই সভার মূল উদ্দেশ্য ছিল ওই ঘটনা থেকে কী কী শিক্ষা নেওয়া হয়েছে, তার একটা ধারণা নেওয়া।    

অবশ্য ফরাসি ক্রীড়ামন্ত্রী যাই বলুন না কেন, তদন্তের দাবি উঠছেই। লিভারপুলের মতো তদন্তের দাবি তুলেছেন যুক্তরাজ্যের সংস্কৃতি বিষয়কমন্ত্রীও।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম