বিশ্বকাপ ট্রফির সঙ্গে বিশ্বকাপ তারকা আসছেন বাংলাদেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২২, ২০:৩১আপডেট : ৩০ মে ২০২২, ২০:৪০

২০১৩ সালের পর আবারও ফুটবল বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আসছে। আগামী ৮ জুন ৩৬ ঘণ্টার জন্য ঢাকায় আসবে ২০২২ কাতার বিশ্বকাপের ট্রফি। ট্রফির সঙ্গে এবার ঢাকায় আসছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিস্তিয়ান কারেম্বু।

৫১ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলা ছেড়েছেন অনেক আগে। ১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে তিনি জিতেছিলেন বিশ্বকাপ। ১৯৯২ থেকে ওই বিশ্বকাপের বছরেই শেষবার ফ্রান্সের জার্সিতে নামা কারেম্বুর ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। নীল জার্সিতে ৫৩ ম্যাচে করেছেন ১ গোল। বিশ্বকাপ জয়ী এই তারকা ট্রফি সঙ্গে আসছেন বাংলাদেশে।

ট্রফির বাংলাদেশ ভ্রমণ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘৮ জুন সকালে ট্রফি ঢাকায় আসবে। সেদিনই বঙ্গভবনে রাষ্ট্রপতির বাসভবনে নিয়ে যাওয়া হবে। এরপর নেওয়া হবে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। পরের দিন আর্মি স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে সীমিত সংখ্যক ক্রীড়ামোদীর জন্য। সেদিন হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।’

কোকাকোলার সৌজন্যে ৫১ দেশে বিশ্বকাপ ট্রফি ভ্রমণ করছে। এর মধ্যে অংশগ্রহণকারী ৩২ দেশও রয়েছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের