জয়ের সমান ড্র, উচ্ছ্বসিত বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২২, ২৩:২৭আপডেট : ০১ জুন ২০২২, ২৩:৫৮

ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে সাধ্যমতো লড়াই করেছে বাংলাদেশ। পুরো ৯০ মিনিটই তাদের আটকে রাখতে পেরেছে। বান্দুংয়ের জালাক হারুপাত সোরেং স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি গোল শুন্য ড্র হয়েছে।  জয়ের সমান এই ড্রতে উচ্ছ্বসিত বাংলাদেশ শিবির।

বৃহস্পতিবার রেফারির শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাস শুরু লাল-সবুজ দলে। আনিসুর রহমান জিকো-ইব্রাহিমরা যেন খুশিতে আত্মহারা। আর না হওয়ার কারণও নেই। প্রতিপক্ষ যে বেশ এগিয়ে থাকা দল।

ম্যাচ শেষে বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা শিষ্যদের প্রশংসাই করলেন, ‘খেলোয়াড়রা অসাধারণ খেলেছে। আমাদের জন্য এটা অসাধারণ একটা ফল।’

বান্দুংয়ের মাঠে গ্যালারি ভর্তি দর্শক খেলা দেখেছে। প্রতিপক্ষকে ধন্যবাদ দিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘ইন্দোনেশিয়ার সমর্থকদের ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে গ্যালারি ভর্তি দর্শকটা দেখতে পারা আনন্দের। ভালো খেলার জন্য ইন্দোনেশিয়াকে অভিনন্দন।’

বাংলাদেশ প্রতি আক্রমণ নির্ভর খেললেও প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারেনি।  জামাল অবশ্য বলেছেন, ‘আমরাও ভালো সুযোগ পেয়েছিলাম, তারপরও বলবো সবকিছু মিলিয়ে আমাদের খেলাটা ভালো ছিল। অবশ্যই আমরা উন্নতি করছি।’

এশিয়ান কাপ বাছাই পর্বে যাওয়ার আগে ভালো প্রস্তুতি হয়েছে বলে জামালের অভিমত। আগামীকাল শুকবার বাংলাদেশ দলের মালয়েশিয়া রওনা হওয়ার কথা রয়েছে।

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম