সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় কাঁদছে জামালদের মনও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২২, ১৯:৫৭আপডেট : ০৫ জুন ২০২২, ২০:৪২

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে এই দুর্ঘটনায় বিকাল ৫টা পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার শতাধিক। দেশের এই শোকাবহ মুহূর্তে মন কাঁদছে মালয়েশিয়া সফররত বাংলাদেশ ফুটবল দলেরও।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দোয়ার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন জামাল ভূঁইয়ারা। আজ (রবিবার) বিকালে কুয়ালালামপুরে অনুশীলনের আগে জামাল-সুফিল-সোহেল রানারা সবার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

এই মুহূর্তে দল এশিয়ান কাপ বাছাইয়ে খেলার জন্য সেখানে আছে। জামাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আজ এক কঠিন সকাল ছিল আমার ও গোটা দেশবাসীর জন্য। সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সকল শহীদ ভাই-বোনদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আসুন সবাই মিলে মহান রাব্বুল আলামিনের কাছে এমন মুসিবত থেকে মুক্তির জন্য দোয়া চাই।’

পাশাপাশি যারা সীতাকুণ্ডে দুর্ঘটনায় মৃত বা আহতদের পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদও দিয়েছেন জামাল, ‘আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই স্বেচ্ছাসেবী ও ব্লাড ডোনারদের। যারা গত রাতে মানবিকতার নতুন উদাহরণ সৃষ্টি করেছেন।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী