৬৪ বছর পর বিশ্বকাপে, ‘অবসর’ ভুলে গেলেন বেল

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২২, ১১:১৩আপডেট : ০৬ জুন ২০২২, ১১:৪১

সবশেষ ১৯৫৮ সালে বিশ্বকাপ খেলেছিল ওয়েলস। এবারও যে পারবে তার নিশ্চয়তা ছিল না। প্লে-অফ ফাইনালে দেশটির প্রতিপক্ষ ছিল যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন। যাদের মনোভাব ফুটবল মাঠেও এখন যুদ্ধদেংহী। গ্যারেথ বেল তাই ভেবেই রেখেছিলেন, বাছাইয়ের প্লে-অফ ফাইনালে হেরে গেলে বিদায় বলবেন ফুটবলকে!

কিন্তু ভাগ্যদেবী বোধহয় চিত্রনাট্যটা ভিন্নভাবেই লিখে রেখেছিলেন। নিজেদের ভুলে আত্মঘাতী গোলে স্বপ্নভঙ্গ হয়েছে ইউক্রেনের। আর সেই একমাত্র গোলের সুবাদে তাদের হারিয়ে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ওয়েলস। অবিশ্বাস্য জয়ের পর বেল এখন অবসর ভাবনাও দূরে ঠেলে দিয়েছেন।

ওয়েলসের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে ৬৪ বছর পর। তাই বিশ্বকাপের ঐতিহাসিক মুহূর্ত হাতছাড়া করতে চাইছেন না রিয়াল মাদ্রিদ তারকা, ‘হ্যাঁ, এখন তো অবসর ভাবনা কিছু সময়ের জন্য দূরে ঠেলে দেওয়াই যায়।’ কেন দেওয়া যায় তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি, ‘ওয়েলস ফুটবলের ইতিহাসে এটা সেরা ফল। আমরা বিশ্বকাপে যাচ্ছি। যা আমাদের জন্য সব কিছু। এটা এমন স্বপ্ন ছিল, যেটা বাস্তবায়নে এখানে আসার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি।’   

১৯৯১ সালে স্বাধীনতা প্রাপ্ত ইউক্রেন দ্বিতীয়বার চূড়ান্ত পর্বে খেলার স্বপ্নে বিভোর ছিল। সেই লক্ষ্যে বল দখলে পুরোটা সময় এগিয়েও ছিল ৬৮ শতাংশ। তুলনায় লক্ষ্য বরাবর শটও নিয়েছিল বেশি। কিন্তু গোলে রুপান্তরিত করতে পারেনি একটিও। উল্টো ৩৪ মিনিটে হজম করা গোলটিও আসে তাদের ভুলে। বেলের ফ্রি কিক ক্লিয়ার করতে গিয়ে হেড করে নিজেদের জালে বল পাঠিয়ে দেন অধিনায়ক আন্দ্রি ইয়ারমোলেঙ্কো।  

ভাগ্য যে তাদের সহায় ছিল না। তার প্রমাণ আরও ছিল ম্যাচটায়। বিপজ্জনক অঞ্চলে ৪০ মিনিটে কড়া চ্যালেঞ্জে পড়ে যান ইয়ারমোলেঙ্কো। কিন্তু রেফারি খেলা চালিয়ে যেতে বললে কোনও বিপদের মুখোমুখি হতে হয়নি ওয়েলসকে।

কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করা ওয়েলস এখন খেলবে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ইরান ও যুক্তরাষ্ট্র।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম