জামালদের কাছে কোচের চাওয়া ভালো পারফরম্যান্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২২, ১৭:২১আপডেট : ০৭ জুন ২০২২, ১৭:২৩

হাভিয়ের কাবরেরার অধীনে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ।  মালদ্বীপের কাছে হারলেও ড্র আছে মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়ার বিপক্ষে। সবগুলোই ছিল প্রীতি ম্যাচ। ৩৭ বছর বয়সী কোচের আসল পরীক্ষা শুরু হচ্ছে কাল বুধবার।

স্প্যানিশ কোচের সঙ্গে বড় পরীক্ষা বাংলাদেশেরও! এশিয়ান কাপ বাছাই পর্বে শুরুতেই তাদের প্রতিপক্ষ শক্তিধর বাহরাইন। কিন্তু তাদের রুখে দিতে জামাল-সুফিলদের কাছ থেকে ভালো পারফরম্যান্স চাইছেন স্প্যানিশ এই কোচ।

মঙ্গলবার সংবাদ সম্মেলনের শুরুতে আগের ইন্দোনেশিয়া ম্যাচ প্রসঙ্গ উঠে এলো কাবরেরার কথায়। পশ্চিম জাভার সেই ম্যাচে জামাল ভূঁইয়ারা স্বাগতিকদের রুখে দিয়েছিল। ডিফেন্ডিংটা এক কথায় জমাট ছিল লাল-সবুজদের। বাহরাইনের বিপক্ষে একই পরিকল্পনা থাকলেও সর্বশেষ ম্যাচের কথা ভুলে থাকতে চান তিনি,‘ইন্দোনেশিয়াও র‌্যাঙ্কিংয়ে আমাদের ওপরে ছিল। তাদের বিপক্ষে ড্র করেছি। তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা ভুলে যাওয়া। ইন্দোনেশিয়া ম্যাচ নিয়ে খুব বেশি ভাবা আমাদের জন্য ঠিক হবে না।’

ওই ম্যাচের পর কয়েকদিন অনুশীলন করে নিজেদের ভুল-ত্রুটি শোধরানোর সুযোগ পেয়েছে বাংলাদেশ। বাহরাইন ম্যাচে কীভাবে খেলা হবে, সেই মহড়াও চলেছে। এখন মাঠের লড়াইয়ের অপেক্ষা। কাবরেরা চাইছেন জামালরা ম্যাচে সেরাটা দিক, খেলুক পরিকল্পনা অনুযায়ী, ‘এখন আমাদের ভাবা উচিত নিজেদের নিয়ে, পরিকল্পনাগুলোর উন্নতি করার দিক নিয়ে এবং এটাই আমাদের বাছাইয়ের দলগুলোর বিপক্ষে ভালো লড়াইয়ের সুযোগ করে দেবে। বাহরাইনের বিপক্ষে আমরা একই পরিকল্পনা নিয়ে খেলবো (ইন্দোনেশিয়ার বিপক্ষে যেমনটা ছিল)। দলের কাছে আমি ভালো পারফরম্যান্স চাই।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম