রোনালদোর বিরুদ্ধে ধর্ষণ মামলা খারিজ

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২২, ১৫:৫৮আপডেট : ১২ জুন ২০২২, ১৬:০১

বেশ বিপদে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের একটি আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে।

ঘটনাটি ছিল ২০০৯ সালের। ক্যাথরিন মায়োর্গা নামের ওই নারী দাবি করেন যে, তাকে ওই সময় লাস ভেগাসের একটি হোটেলে ধর্ষণ করা হয়েছে। এর পর ২০১০ সালে ম্যানচেস্টার ইউনাইটেড তারকার সঙ্গে আদালতের বাইরে একটি সমঝোতাও করেন। যার জন্য রোনালদোর কাছ থেকে পান ৩ লাখ ৭৫ হাজার ডলার।

ঘটনাটি জানাজানির পর পরই নাকি সমঝোতার বিষয়ে একমত হন মায়োর্গা। তবে ওই সময় তার মানসিক অবস্থা এই ধরনের মধ্যস্থতায় যাওয়ার উপযুক্ত ছিল না বলে দাবি করেছিলেন। এই প্রস্তাব মেনে নেওয়ার জন্য চাপ অনুভবের কথাও দাবি করেন তিনি।

পরে আদালত জানিয়েছে, তার আইনজীবী ফাঁস হওয়া তথ্য ও চুরি যাওয়া রেকর্ড ব্যবহার করাতে মামলাটি খারিজ করা হয়েছে।

বিচারক ডোর্সে বলেছেন, বাদীপক্ষের আইনজীবী রোনালদোর ক্ষতি করেছেন। বারবার চুরি করা ও বিশেষ কিছু ডকুমেন্ট দিয়ে মামলা চালিয়ে নেয়ার চেষ্টা করেছেন। যা রোনালদোর ব্যাপারে ‘অনাস্থা’ তৈরি করে। এর ফলে মায়োর্গা এই মামলা চালিয়ে নেওয়ার সুযোগ হারিয়েছেন। পাশাপাশি ওই আইনজীবীর বিপক্ষে কড়া শাস্তিরও নির্দেশ দিয়েছেন তিনি।

/এফআইআর/   
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম