রোনালদোহীন ম্যাচে ইতিহাস গড়লেন তিনি

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২২, ১৫:০১আপডেট : ১৩ জুন ২০২২, ১৫:১১

সুইজারল্যান্ডের হয়ে কারও দ্রুততম গোলের (এক মিনিটের ভেতর) ইতিহাসটা বেশ পুরনো। ১৯৮৮ সালে সেই রেকর্ডটি করেছিলেন অ্যালান সুতার। নেশন্স লিগে এক মিনিটের ভেতর গোল করে ৩৪ বছর পর একই উপলক্ষ এনে দিলেন হারিস সেফেরোভিচ। তার করা একমাত্র গোলে রোনালদোহীন পর্তুগালকে ১-০ গোলেও হারিয়েছে সুইজারল্যান্ড।

বেনফিকা ফরোয়ার্ড মাত্র ৫৭ সেকেন্ডে হেড করে গোলটি করেছেন। যা নেশন্স লিগের অল্প সময়ের ইতিহাসেরও দ্রুততম গোল! সেফেরোভিচ দ্বিতীয়ার্ধেও গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু বল লক্ষ্যের বাইরে দিয়ে মারায় সফলতা আসেনি। অবশ্য প্রতিপক্ষকে গোলবঞ্চিত করতে সুইজারল্যান্ড গোলরক্ষকেরও অবদান কম নয়। বেশ কয়েকবার গোল পাওয়া থেকে পর্তুগালকে বঞ্চিত করেছেন।

১৮ মিনিটে সমতা ফিরিয়েছিল উদ্বোধনী আসরের চ্যাম্পিয়নরা। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ায় বাতিল হয়ে যায় ফরোয়ার্ড রাফায়েল লিয়াওর গোল।

এই মৌসুমে অপরাজিত থাকা পর্তুগাল বেশ কয়েকজনকে বিশ্রামে দিয়ে খেলতে নেমেছিল। রোনালদোর মতো বিশ্রামে ছিলেন হোয়াও মৌতিনিয়ো ও রাফায়েল গুয়েরেইরো।

এই পরাজয়ে এ লিগের গ্রুপ দুইয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে পর্তুগাল। তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। স্পেন অবশ্য চেকপ্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়ে এই গ্রুপে শীর্ষে উঠে গেছে। ৪ ম্যাচে স্পেনের সংগ্রহ ৮ পয়েন্ট। 

স্পেন কোচ এনরিকে এই ম্যাচের জন্য ৯টি পরিবর্তন এনেছিলেন। তাতে ২০২০ সালের নভেম্বরের পর শুরুর একাদশে নেমে আলো ছড়িয়েছেন আসেনসিও। তার দেওয়া পাস ধরেই ২৪ মিনিটে শুরুর গোলটি করেন সোলের। গতবারের ফাইনালিস্টরা শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছে। ৭৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে দেন বদলি হয়ে নামা সারাবিয়া।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক