এশিয়ান কাপ ফুটবল বাছাই

পয়েন্টের আশায় ‘আলাদা পরিকল্পনা’ জামালদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২২, ১৮:৪০আপডেট : ১৩ জুন ২০২২, ১৮:৪৪

এশিয়ান কাপ বাছাইয়ে উজ্জীবিত এক বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করছে। যদিও দুর্দান্ত পারফরম্যান্সের পরও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে। তবে গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে আর হারতে চাইছে না লাল-সবুজ দল। স্বাগতিকদের বিপক্ষে পয়েন্ট নেওয়ার জন্য ‘আলাদা পরিকল্পনা’ করে মাঠে নামবে বাংলাদেশ।

ফিফা প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে মালয়েশিয়াতে গিয়েছে বাংলাদেশ। আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে ভালো ফল চাইছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। সংবাদ সম্মেলনে এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেছেন, ‘আমরা আমাদের সফরটা ভালো একটা ফলাফল দিয়ে শেষ করতে চাই। খেলোয়াড়রা ভালো একটা ম্যাচ উপহার দিতে মুখিয়ে আছে। কারণ আমরা স্বাগতিক দলের বিপক্ষে খেলবো। জানি অনেক দর্শক হবে। তা আমাদের জন্য অন্যরকম অনুপ্রেরণা।’

এই দলে তরুণ খেলোয়াড়দের সংখ্যা বেশি। ইয়াসিন-রিমন-সাজ্জাদদের মতো উদীয়মান খেলোয়াড় রয়েছেন। জামাল চাইছেন দলগত খেলা খেলতে, ‘বয়সের গড়ে আমাদের দলটা বেশ তরুণ। ব্যাক লাইনের দিকেই দেখুন, সেখানে বেশ কয়েকজন তরুণ ফুটবলার আছে। তবে তারা ভালো ফুটবলার। কারও ব্যক্তিগত নৈপুণ্য আমাদের শক্তির জায়গা নয়। আমরা যদি দলীয়ভাবে সেরাটা দিতে পারি, তাহলে ভালো কিছু আশা করা সম্ভব।’

তুর্কমেনিস্তান ম্যাচে ভালো খেলেও বাংলাদেশ জিততে পারেনি। সুযোগগুলো কাজে লাগাতে পারলে অন্তত একটি পয়েন্ট আসতে পারতো। ম্যাচটি হেরে হতাশায় নিমজ্জিত ছিল দল। তবে মালয়েশিয়ার বিপক্ষে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চাইছেন জামাল, ‘সেদিন (তুর্কমেনিস্তান ম্যাচ) অনেকেই মাটিতে শুয়ে পড়েছিল হতাশায়, কারণ সবাই বিশ্বাস করতে শুরু করেছিল যে আমাদের ম্যাচটা জেতা সম্ভব ছিল। জেতার মতো অনেক ভালো সুযোগ পেয়েছিলাম। তুর্কমেনিস্তানকে আমরা খুব ভালো খেলতে দেইনি। আমরা ম্যাচটা থেকে শিখেছি এবং সেটা পরের ম্যাচে কাজে লাগাবো।’

শেষ ম্যাচে ভালো খেলে দেশের মানুষকে গর্বিত করতে চান ডেনমার্ক প্রবাসী এই ফুটবলার। এজন্য সতীর্থদের প্রতি তার আহ্বান, ‘আমি সবসময়ই খেলোয়াড়দের বলি, নিজের জন্য খেলো, তোমার সতীর্থ আর দলের জন্য খেলো। যখন তুমি জাতীয় দলের ফুটবলার তখন তুমি শুধু জাতীয় দলেরই প্রতিনিধিত্ব করছো না, প্রায় ২০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছো। সেরাটা দিয়ে বাংলাদেশের মানুষকে গর্বিত করতে হবে। আর আমরা সেটাই করতে চাই।’

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের আলাদা পরিকল্পনা আছে। তবে সেটা ম্যাচের আগে বলতে চাইলেন না বাংলাদেশ অধিনায়ক, ‘মালয়েশিয়ার খেলা অনেকটা ইন্দোনেশিয়ার মতোই। অবশ্যই তাদের জন্য আমাদের আলাদা পরিকল্পনা আছে। তাদের দ্রুতগতির কয়েকজন ফুটবলার আছে। কোচের পরিকল্পনা যদি কাজে লাগানো যায়, তাহলে হয়তো আমরা মালয়েশিয়াকে হারাতেও পারি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম