‘পরিকল্পনা অনুযায়ী খেলে বড় জয় এসেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২২, ২১:১১আপডেট : ২৩ জুন ২০২২, ২১:১১

৫ বছর আগের হারের প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। প্রীতি ম্যাচে আঁখি-সাবিনাদের নৈপুণ্যে শক্তিধর মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে। তাও আবার ৬-০ গোলে! প্রথম ম্যাচটি জেতায় বাংলাদেশের উচ্ছ্বাস ছিল দেখার মতো। হবে নাই বা কেন? জয়টি যে এসেছে ফিফা ‌র‌্যাঙ্কিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে!

ম্যাচ শেষে সাদা শার্ট পরিহিত কোচ গোলাম রব্বানী ছোটনকে দেখা গেলে ভীষণ ফুরফুরে। ৬ গোলে জেতা ম্যাচটি যেন তাকে বড় স্বস্তি এনে দিয়েছে। প্রতিক্রিয়ায় এই কোচ বলেছেন, ‘সবসময় জেতার ওপরে জোর দেই। মেয়েরা উন্নতি করেছে এটাই সন্তুষ্টির জায়গা। সবচেয়ে ভালো দিক হলো মেয়েরা ৯০ মিনিট খেলার মধ্যে ছিল। আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি। যার ফলে এই জয় এসেছে।’

২০১৭ সালে সিঙ্গাপুরে তিন জাতির টুর্নামেন্টে মালয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ৫ বছর পর তার মধুর প্রতিশোধ নেওয়া গেলো। তবে সেই দলটির খেলোয়াড়দের গড় বয়স ছিল অনেক কম। এবারের দলটি আগের চেয়ে অনেক পরিণত। ছোটনের মতে, ‘পার্থক্য বলতে ওই দলের সব খেলোয়াড় ছিল নতুন, বয়স কম। স্বপ্না ওই ম্যাচেও ভালো খেলেছিল, কিন্তু গোল পায়নি। কয়েক বছরে এত এত ম্যাচ খেলায় মেয়েরা অভিজ্ঞতা বাড়িয়েছে, বয়স বেড়েছে এবং তারা এখন পরিণত।’

শুরু থেকে হাই লাইন ডিফেন্স ধরে খেলেছে বাংলাদেশ। আঁখি-শামসুন্নাহারদের প্রেসিংও করতে দেখা গেছে। ২৬ জুলাই দ্বিতীয় প্রীতি ম্যাচও একইভাবে জেতার সংকল্প স্বাগতিকদের।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম