বাংলাদেশের জার্সি পেয়ে উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান স্ট্রাইকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২২, ০২:০২আপডেট : ২৬ জুন ২০২২, ০২:০২

ঢাকার মাঠে আলো ছড়িয়ে যাচ্ছেন আবাহনী লিমিটেডের ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েল্তন গোমেজ। এই মৌসুমে আকাশি-নীল জার্সিধারীদের হয়ে প্রথমবার খেলতে এসে নিজের জাত চিনিয়ে যাচ্ছেন। সেই ব্রাজিলিয়ান স্ট্রাইকার এবার শখ করেই গায়ে জড়ালেন বাংলাদেশের জার্সি।

ক্লাবে সতীর্থ টুটুল হোসেন বাদশার সঙ্গে দোরিয়েল্তনের দারুণ সম্পর্ক। কয়েকদিন আগে বাদশার কাছে লাল-সবুজ জার্সি চেয়েছিলেন। বাদশা সতীর্থ ফুটবলারকে নিজের ৫ নম্বর জার্সি উপহার দিতে দেরি করেননি। দোরিয়েল্তনের লাল-সবুজ জার্সি পরা ছবি এই ডিফেন্ডার নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন।

এ প্রসঙ্গে বাদশা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দোরিয়েল্তন যেখানে খেলতে যায় সেখানকার ক্লাবের পছন্দসই খেলোয়াড়ের জার্সি সংগ্রহ করে থাকে। আমার কাছে আগেই ও জাতীয় দলের জার্সি চেয়ে রেখেছিল। আমিও প্রতিশ্রুতি অনুযায়ী তাকে জাতীয় দলের জার্সি উপহার দিয়েছি। আমার জার্সি ওর বাসায় কোথায় রাখবে তাও সে ইন্টারনেটের মাধ্যমে দেখিয়েছে। জার্সি পেয়ে দোরিয়েল্তন আসলে অনেক খুশি হয়েছে।’

প্রিমিয়ার লিগে এখন পরযন্ত ৯ গোল করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এর মধ্যে রহমতগঞ্জের বিপক্ষে হ্যাট্রটিকও আছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস