আত্মঘাতী গোলের পর মোহামেডানকে জেতালেন দিয়াবাতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২২, ১৮:৩৪আপডেট : ২৭ জুন ২০২২, ১৮:৩৪

আত্মঘাতী গোল করে দলকে বিপদে ফেলে দিয়েছিলেন সোলেমানে দিয়াবাতে। পরে আবার প্রায়শ্চিত্ত করে তিন পয়েন্ট এনে দিতে অবদান রাখেন মালির এই স্ট্রাইকারই। তার করা জোড়া লক্ষ্যভেদে প্রিমিয়ার লিগে মোহামেডান ৩-১ গোলে হারিয়েছে শেখ জামালকে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান আক্রমণে এগিয়ে ছিল। শেখ জামাল পাল্টা আঘাত হানার চেষ্টা করলেও সফল হতে পারেনি।

আগের ম্যাচে আবাহনীর কাছে হেরে আজ (সোমবার)সাদা-কালো শিবির শুরু থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। শফিকুল ইসলাম মানিকের দল আরও গোল পেতে পারতো। কিন্তু তাদের তিনটি প্রচেষ্টা পোস্টে লেগে প্রতিহত হয়েছে।

ম্যাচের শুরুর দিকে ওবিমনেকের নিচু শট পোস্টে লেগে ফিরে আসে। ২৫ মিনিটে মোরছালিনের ক্রসে জন এরনের হেড ক্রসবারে লাগলে গোল বঞ্চিত হয় মোহামেডান।

৩৫ মিনিটে অবশ্য ঐতিহ্যবাহী দলটি ঠিকই নিশানা ‍খুঁজে নেয়। সাদেকুজ্জামান ফাহিমের ক্রসে মোরছালিন প্লেসিং শটে গোল করেন। তিন মিনিট পর আত্মঘাতী গোলে সমতায় ফেরে শেখ জামাল। ৩৮ মিনিটে ওতাবেকের ডান পায়ের জোরালো শট দিয়াবাতের শরীরে লেগে জড়িয়ে যায় জালে। ৫ মিনিট পর অবশ্য মোহামেডান ব্যবধান বাড়িয়ে নেয়।

৪৩ মিনিটে রায়হান বল ক্লিয়ার করতে গিয়ে হাত দিয়ে স্পর্শ করেন। পেনাল্টি থেকে সোলেমানে দিয়াবাতে জোরালো শটে জাল কাঁপান। গোলরক্ষক বলের লাইনে ঝাঁপিয়েও তা আটকাতে পারেননি।

বিরতি থেকে ঘুরে এসে শেখ জামাল ভাগ্য বদল করতে পারেনি। অপর দিকে মোহামেডান এই অর্ধেও গোল পেয়েছে। তবে শুরুর দিতে শাহরিয়ার ইমনের গোল প্রচেষ্টা বাধাগ্রস্ত হয় পোস্টে।

৮৩ মিনিটে আরিফুল ইসলামের হাতে বল লাগলে আবার পেনাল্টি পায় সাদা-কালোরা। সোলেমানে দিয়াবাতে লক্ষ্যভেদ করে দলের জয় সুনিশ্চিত করেন।

শেষ দিকে গোলের চেষ্টা করলেও তা বারে লেগে প্রতিহত হলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে শেখ জামালকে।

মোহামেডান ১৭ ম্যাচে ষষ্ঠ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। শেখ জামাল সমান ম্যাচে তৃতীয় হারে আগের ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী