সিরিজ জিতে বাড়ি ফিরতেই শুনলেন ভাইয়ের মৃত্যুর খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২২, ২০:৪৩আপডেট : ২৯ জুন ২০২২, ২০:৪৩

ফিফা প্রীতি ম্যাচে মালয়েশিয়া নারী দলের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ নারী দল। দুই ম্যাচের সিরিজ ১-০তে জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। স্বভাবতই আনন্দ নিয়ে ছুটিতে গেছেন ফুটবলাররা। তবে রিতুপর্ণা চাকমার আনন্দ শোকে মিলিয়ে গেছে। বাড়ি যেতেই শুনেছেন বড় এক দুঃসংবাদ। মাত্র ১৭ বছর বয়সে মারা গেছে তার একমাত্র ভাই।

রাঙামাটির এই ফুটবলারের ছোট ভাই পার্বন চাকমা আজ (বুধবার) সন্ধ্যায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। জেলার কাউখালি উপজেলার মোগাছড়ি গ্রামে কলেজ থেকে ফেরার পর গোসল করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন উচ্চ মাধ্যমিক পড়ুয়া পার্বন।

খবরটি নিশ্চিত করে জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রিতুপর্নার ছোট ভাই মারা গেছে আজ সন্ধ্যায়। এমনই খবর পেয়েছি আমরা। এটা আসলেই দুঃখজনক খবর।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী