আবারও চেলসির হোঁচট

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:৫৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৫৬

গাস হিডিঙ্কের অধীনে এখনও টানা অপরাজিত রয়েছে চেলসি। তবে অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর সঙ্গে ড্রয়ে পয়েন্ট টেবিলে ওপরের দিকে উঠে আসতে পারছে দলটি। বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেয়েছে চেলসি। এবার ওয়াটফোর্ডের সঙ্গে গোলশূন্য করেছে ব্লুজরা। আবারও চেলসির হোঁচট
জিতলে না পারলেও পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে চেলসির। ২৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে উঠে এসেছে তারা। শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৫০। ৪৭ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় এবং ৪৫ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম হটস্পার্স তৃতীয় স্থানে আছে। চতুর্থ স্থানে আর্সেনাল।

এর আগের ম্যাচে এফএ কাপে এমকে ডনসকে ৫-১ গোলে হারায় চেলসি। যেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ব্রাজিলিয়ান তারকা অস্কার। এদিন ওয়াটফোর্ডের মাঠে অতিথি হয়ে খেলতে গিয়ে ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যাবার সুযোগ পেয়েছিলেন কস্তা। কিন্তু তার শট গোলপোস্টের খানিকটা বাইরে দিয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি স্ট্যামফোর্ড ব্রিজের দলটির। সুযোগ পেয়েছিল ওয়াটফোর্ডও। কিন্তু চেলসি গোলরক্ষক থিয়াবো কুর্তোয়া দারুণ দক্ষতায় ঠেকিয়ে স্বাগতিক দলকে হতাশ করেন।

ম্যাচের শেষ দিকে কস্তার হেড স্বাগতিক গোলরক্ষক এক হাত দিয়ে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিলে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয় স্ট্যামফোর্ড ব্রিজের দলটিকে। যদিও এর আগে দুদলের ১০ বারের মুখোমুখি সাক্ষাতে সাতটি জয় লেখা চেলসির নামের পাশেই। তবে এদিন ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ব্লুজদের।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম