নাপোলির জয় ছাপিয়ে আলোচনায় দর্শকদের বর্ণবাদী আচরণ

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৮

গঞ্জালো হিগুয়াইন ও হোসে কায়েহনের গোলে সিরি আতে লাৎসিওকে ২-০ ব্যবধানে হারিয়েছে নাপোলি। তবে রাতের খেলায় নাপোলির জয় ছাপিয়ে আলোচনায় লাৎসিও দর্শকদের বর্ণবাদী আচরণ।  নাপোলির জয় ছাপিয়ে আলোচনায় দর্শকদের বর্ণবাদী আচরণ
ম্যাচের দ্বিতীয়ার্ধে স্বাগতিক দর্শকরা নাপোলির সেনেগালের ডিফেন্ডার কালিদৌ কোলিবালিকে উদ্দেশ করে বর্ণবাদী স্লোগান দিতে থাকে। এ সময় প্রায় তিন মিনিট খেলা বন্ধ রাখা হয়। পরে দুই দলের খেলোয়াড়, কোচ আর কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর ম্যাচটি আবার শুরু করেন রেফারি। 

প্রতিপক্ষের মাঠে গত বুধবার আর্জেন্টিনার ফরোয়ার্ড হিগুয়াইনের ২৪তম মিনিটের গোলে এগিয়ে যায় নাপোলি। এই নিয়ে ২৩ গোল করে চলতি মৌসুমে এখন পর্যন্ত সিরি আ'র সর্বোচ্চ গোলদাতা রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন স্পেনের ফরোয়ার্ড কায়েহন। 

এ জয়ে ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নাপোলি। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে জুভেন্টাস।
/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের