নিষেধাজ্ঞার কারণে গত সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেনি পাকিস্তান। এবার সেটি উঠে যাওয়ায় খেলায় ফিরতে চাইছে দেশটি। আগামী ২৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে হতে যাওয়া নারী সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান খেলতে আগ্রহ প্রকাশ করেছে।
আদতে ছয় দল নিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ নেপালে হওয়ার কথা ছিল। এখন পাকিস্তান আগ্রহ প্রকাশ করায় দল বেড়ে ৭ টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্ট মাঠে গড়াতে পারে। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নারী সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান খেলতে চাইছে। আমরা কয়েদিনের মধ্যে ওদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো। আসলে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ওরা কতটুকু খেলার জন্য প্রস্তুত। সেটা দেখতে হবে।’
এই বছর সাফের আরও তিনটি বয়সভিত্তিক টুর্নামেন্ট রয়েছে। সেখানেও খেলতে আগ্রহী পাকিস্তান।








