আর্সেনালে জেসুস, ম্যান সিটিতে ফিলিপস

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২২, ২০:৩৯আপডেট : ০৪ জুলাই ২০২২, ২০:৩৯

৫ বছরের ইতিহাদ অধ্যায় শেষ হলো গাব্রিয়েল জেসুসের। ম্যানচেস্টার সিটি ছাড়লেন তিনি। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পাড়ি দিয়েছেন আর্সেনালে। তার ছেড়ে যাওয়া ম্যান সিটিতে আবার যোগ দিয়েছেন ক্যালভিন ফিলিপস।

৪৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে নাম লিখিয়েছেন জেসুস। তার চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও ব্রিটিশ মিডিয়ার খবর, ৫ বছরের চুক্তি করেছেন তিনি গানারদের সঙ্গে। তাতে শেষ হয়েছে সিটিদের সঙ্গে তার ৫ বছরের সম্পর্ক। ২০১৭ সালে পালমেরাস থেকে ম্যানচেস্টারের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি। আর্সেনালে নাম লেখানোর আগে এই ক্লাবের জার্সিতে ১৫৯ লিগ ম্যাচে তিনি করেছেন ৫৮ গোলে।

জেসুসকে দলে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত গানার কোচ মিকেল আর্তেতা। স্প্যানিশ এই কোচ বলেছেন, ‘গাব্রিয়েলকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালো করে জানি। প্রিমিয়ার লিগের সবাই আমরা তাকে চিনি। আশা করছি, এখানে সে সফল হবে। এই পজিশনে আমাদের রাডারে এই রকম একজনই ছিল। তাকে আমরা দলে পেয়ে ভীষণ আনন্দিত।’

এদিকে জেসুসের ছেড়ে আসা ম্যান সিটিতে যোগ দিয়েছেন ফিলিপস। লিডস ইউনাইটেড থেকে এই মিডফিল্ডারকে কিনতে ম্যানচেস্টারের ক্লাবটির খরচ হয়েছে ৪৫ মিলিয়ন পাউন্ড। ২৬ বছর বয়সী এই ইংলিশ তারকা ছয় বছরের চুক্তিতে নাম লিখিয়েছেন ম্যান সিটিতে।

এবারের গ্রীষ্মের দলবদলে পেপ গার্দিওলার তৃতীয় সাইনিং হিসেবে যোগ দিয়েছেন ফিলিপস ইতিহাদে। এর আগে দলবদলের বাজার থেকে ম্যান সিটি ঘরে তুলেছে আরলিং হরলান্ড ও স্তেফান ওর্তেগা মরেনোকে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম