নাটকীয় ম্যাচে আর্জেন্টাইন কোচের দুঃখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২২, ১৯:৫৯আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৯:৫৯

যোগ করা সময়ের প্রথম মিনিটের গোলে জয়ের স্বপ্ন দেখছিল সাইফ স্পোর্টিং। ২-১ এ এগিয়ে থাকায় তখন শুধু ম্যাচ শেষের অপেক্ষা। কিন্তু ভাগ্য দেবীর চাওয়া যে ছিল ভিন্ন কিছুর! খেলার শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সাইফের স্বপ্ন ভেঙ্গে এক পয়েন্ট নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি।

প্রিমিয়ার লিগে ফিরতি পর্বের ম্যাচটি শুক্রবার শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে। ১৯ ম্যাচে চতুর্থ ড্রতে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সাইফ। সমান ম্যাচে সপ্তম ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পঞ্চম স্থানে অবস্থান করছে শেখ জামাল।

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুরুর দিকেই এক বিদেশিকে হারায় সাইফ। ষষ্ঠ মিনিটে সাইফের এমেকা ওগবাগ চোট পেয়ে মাঠ ছাড়েন। রায়হান হাসানের ধাক্কায় পড়ে গিয়ে চোট পান নাইজেরিয়ান ফরোয়ার্ড। এমেকার বদলি নামেন সাজ্জাদ হোসেন।

ছন্দ ব্যাহত হওয়ায় শেখ জামাল প্রথমার্ধেই এক গোলে এগিয়ে যায়। ৩৭ মিনিটে সতীর্থের কর্নারে হেডে শেখ জামালকে এগিয়ে নেন সোহানুর রহমান সোহান।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে সাইফ। ৭৪ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নারে বক্সে সৌরভের হাতে বল লাগলে পেনাল্টি পায় তারা। স্পট কিকে সমতা ফেরান এমেরি বাইসেঙ্গে।

এর পর যোগ করা সময়েই জন্ম নেয় নাটকীয়তার। দুটি গোল এসেছে তিন মিনিটে! প্রথম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে দূরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করেন সাইফের আসরর গফুরভ। যে গোলের পর তিন পয়েন্টের স্বপ্ন দেখা শুরু জামাল ভূঁইয়াদের।

কিন্তু শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে সোহানের শট আবিদের হোসেনের হাতে লাগলে কপাল পুড়ে তাদের। শেখ জামাল পেনাল্টি পেলে ওতাবেক নিখুঁত স্পট কিকে সমতা ফিরিয়ে দলের হার এড়িয়েছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম