শিরোপা জিতেই কেঁদে ফেললো বরিশালের ফুটবলাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২২, ২১:১৫আপডেট : ০৮ জুলাই ২০২২, ২১:১৯

টাইব্রেকারে তখন ৩-৩ গোলে সমতা। ফারদিন পঞ্চম শটটি নিতে এলেন। গোল করতে পারলেই পাইওনিয়ার ফুটবল লিগের শিরোপা বরিশাল ফুটবল অ্যাকাডেমির ঘরে। গোলকিপারকে জায়গা থেকে নড়ার সুযোগ না দিয়ে ফারদিন জোরালো শটে কাঁপিয়ে দেন জাল। তাতে টাইব্রেকারে ৪-৩ গোলে জারা গ্রিন ভয়েস কিশোর বাংলা ক্লাবকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ মেতেছে ফারদিনদের দল।

শুক্রবার বসুন্ধরা কিংস এরেনাতে ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র ছিল। বরিশালের হয়ে স্বাধীন হোসেন, আহসান উল্লাহ রাকিব ও মোহাম্মদ আল কাফি গোল পেয়েছেন। জারা গ্রিন ভয়েসের হয়ে আহসান ইসলামের জোড়া গোল ছাড়াও আকাশ ইসলাম করেছেন অন্যটি। অতিরিক্ত সময়ে কেউই লক্ষ্যভেদ করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

এমন টান টান উত্তেজনার মুহূর্তে নার্ভ ধরে রাখাই কঠিন ব্যাপার। ফারদিন সেখানে সফল হওয়ায় শেষ শট নিয়ে কেঁদে ফেলেন আনন্দে। আবেগঘন মুহূর্তে এরপর সতীর্থরাও পতাকা নিয়ে তার সঙ্গে শিরোপা উৎসবে যোগ দিয়েছেন।

ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন জারা গ্রিনের আকাশ ইসলাম। তিনি পেয়েছেন ২৫ হাজার টাকা। সেরা খেলোয়াড় আকাশ বলেছেন, ‘সবাই ভালো খেলেছি। আমি বয়সভিত্তিক দলে খেলতে চাই। ১৫, ১৬, ১৮-সহ জাতীয় পর্যায়ে।’ তবে লিগে সেরা খেলোয়াড় হয়েছেন বরিশালের রায়হান মিয়া। সর্বোচ্চ গোলদাতা স্কাইলার্কের মেহেদী হাসান মিনার। গোল করেছেন ১৫টি।

ফেয়ার প্লে ট্রফি গেছে স্কাইলার্ক ফুটবল ক্লাবের ঘরে। চ্যাম্পিয়ন দল ৩ লাখ টাকা ও রানার্সআপ দল ২ লাখ টাকা পেয়েছে। চ্যাম্পিয়ন হয়ে বরিশাল অ্যাকাডেমি এখন তৃতীয় বিভাগে খেলবে।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী