বার্সায় চুক্তি সম্পন্ন লেভানদোভস্কির

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০২২, ১২:০৬আপডেট : ২০ জুলাই ২০২২, ১৩:৫৭

বায়ার্ন মিউনিখ থেকে রবের্ত লেভানদোভস্কির বার্সেলোনায় যাওয়ার সব কিছু ঠিক হয়েই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। বিবিসি জানাচ্ছে, ৫ কোটি ইউরোতে চার বছরের জন্য বার্সায় চুক্তিবদ্ধ হয়েছেন পোলিশ স্ট্রাইকার। বাংলাদেশি টাকায় যার মূল্যমান ৪৮২ কোটি ২৪ লাখ ২১ হাজার টাকা। বাই আউট ক্লজ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো। 

অথচ বায়ার্ন মিউনিখের সঙ্গে আরও এক বছরের চুক্তি বাকি ছিল ৩৩ বছর বয়সী তারকার। কিন্তু সম্পর্কের অবনতি হওয়ায় গত মে মাসে তিনি জানিয়ে দেন, ‘বায়ার্নের সঙ্গে আমার সব গল্প এখানেই শেষ।’

লেভানদোভস্কি এরই মধ্যে মিয়ামিতে বার্সার নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন। সেখানে চার ম্যাচের সফরে রয়েছে স্প্যানিশ জায়ান্টরা। লেভানদোভস্কিও আনন্দের সঙ্গে বলেছেন, ‘অবশেষে আমি এখানে। বার্সায় আসতে পেরে সত্যিই আনন্দিত।’

চুক্তি নিয়ে তার কথা, ‘গত কয়েকটা দিন আমার কাছে দীর্ঘ মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত চুক্তিটা সম্পন্ন হয়েছে। এখন জীবনের নতুন অধ্যায় আর চ্যালেঞ্জে মনোনিবেশ করতে পারবো।’

বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০১৪ সালে বায়ার্নে যোগ দিয়েছিলেন লেভানদোভস্কি। ৩৭৪ ম্যাচে গোল করেছিলেন ৩৪৪টি। আবার ক্লাবটির হয়ে জার্ড মুলারের পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি। গত মৌসুমে বায়ার্নের টানা দশতম বুন্দেসলিগা জয়ের অন্যতম কারিগর ছিলেন। ৪৬ ম্যাচে করেছেন ৫০ গোল।

এই সময়ে ক্লাবটির হয়ে মৌসুমের সব কটি (৮টি) শিরোপা-ও জিতেছেন। চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ২০১৯-২০ মৌসুমে। ফলে ধুঁকতে থাকা বার্সা তাকে নিয়ে সুদিন ফেরানোর অপেক্ষায়।     

লেভানদোভস্কিও জানালেন, ‘আমি সব সময়ই লা লিগায় খেলতে চাইতাম। বিশেষ করে বড় কোনও ক্লাবে। এখন বার্সায় যোগ দিয়ে ক্লাবটিকে শীর্ষে তোলার পাশাপাশি অনেক শিরোপা জিততে চাই।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম