সাউথ এশিয়ান গেমসের ফুটবলে হার দিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশের মেয়েরা। নেপালের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় নারী দল।
শুক্রবার শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে নেপাল। ২ মিনিটেই বাংলাদেশের জাল কাঁপায় তারা। গোল করেন দীপা অধিকারী। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক অনু লামা। এই অর্ধে আর কোনও গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে স্কোর লাইন ৩-০ করে মাঠ ছাড়ে নেপাল। গোল করেন নিরু থাপা।
৯ ফেব্রুয়ারি পরবর্তী ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে নেপাল।
/আরএম/এফআইআর/








