দুই গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি চট্টগ্রাম আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২২, ১৯:৪৮আপডেট : ২০ জুলাই ২০২২, ২০:১৪

দুই গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি চট্টগ্রাম আবাহনী। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মারুফুল হকের দলকে রুখে দিয়েছে উত্তর বারিধারা। আজ (বুধবার) প্রিমিয়ার লিগের ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের ড্রতে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হকি মনি স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী প্রথমার্ধে ২ গোল পায়। ম্যাচ ঘড়ির ১০ মিনিটে কামরুল ইসলামের কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন শাখাওয়াত হোসেন। ৩৬ মিনিটে ক্যান্ডি অগাস্টিনের আড়াআড়ি ক্রসে নিখুঁত টোকায় ব্যবধান দ্বিগুণ করেন আরিফুর রহমান।

দুই গোলে পিছিয়ে থেকে উত্তর বারিধারা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায়। ৫০ মিনিটে  সাইদস্তোন ফজিলভের গোলে ব্যবধান কমায় উত্তর বারিধারা। ৭৮ মিনিটে মোস্তফা কাহরাবার পাসে জালে জড়িয়ে সমতা ফেরান আরিফ হোসেন।

এই ড্রয়ে ২০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে মারুফুল হকের দল। সমান ম্যাচে উত্তর বারিধারা ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে দশম স্থানে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী