বসুন্ধরার আবেদনে সাড়া দেয়নি বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২২, ১৯:২৪আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৯:২৪

কাল সোমবার প্রিমিয়ার লিগে ২১তম রাউন্ডে আবাহনী লিমিটেডকে আতিথিয়েতা দিতে যাচ্ছে বসুন্ধরা কিংস। এরই মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ হয়ে যাওয়ায় অস্কার ব্রুজনের দল চাইছিল এই ম্যাচ শেষে ট্রফি নিয়ে উৎসব করতে। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে তারা আবেদনও করেছিল। কিন্তু রবিবার সেই আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগের মতো লিগের শেষ রাউন্ডের পর মাঠেই ট্রফি দিতে চাইছে বাফুফে। সাধারণত কয়েক বছর ধরে যেই দল চ্যাম্পিয়ন হয়েছে তারা শেষ ম্যাচের পরই ট্রফি পেয়ে আসছে। তাই বাফুফে এর ব্যতিক্রম করতে চাইছে না। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ভিডিও বার্তায় বলেছেন, ‘বসুন্ধরা কিংস কাল ম্যাচ শেষে ট্রফি চেয়েছিল। কিন্ত আমরা আগের মতো শেষ ম্যাচের পরই ট্রফি দিতে চাই। এবারও ২২তম রাউন্ড শেষেই তাদের হাতে ট্রফি তুলে দেবো। আবাহনী লিমিটেডকেও রানার্সআপ ট্রফি সেভাবে দেবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম