ভাই বলেছিলেন, ‘ভারতকে দেখিয়ে দাও’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ২১:১৭আপডেট : ২৭ জুলাই ২০২২, ২১:৫০

আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে গোল করতে পারেননি। ভারত ম্যাচ সামনে রেখে ছিল তাই আলাদা পরিকল্পনা- সুযোগ পেলেই করবেন লক্ষ্যভেদ। ম্যাচের আগে ফোনে ভাইকে দেওয়া প্রতিশ্রুতিই রাখলেন পিয়াস আহমেদ। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এই স্ট্রাইকারের জোড়ায় বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে ফেভারিট ভারতকে। দারুণ জয়ের পর পিয়াস জানালেন, তার গোলে মিশে আছে বড় ভাইয়ের জপে দেওয়া মন্ত্র।

ম্যাচের আগে বড় ভাইয়ের কাছ থেকে স্বাগতিক ভারত সম্পর্কে বিস্তারিত জেনেছেন পিয়াস। বড় দলের বিপক্ষে নিজেকে নিংড়ে দেওয়ায় পরামর্শ পেয়েছিলেন এই ফুটবলার। পিয়াস সেই কাজটি প্রথমার্ধেই করেছেন জোড়া গোল করে। ম্যাচ শেষে পিয়াস বলেছেন, ‘‘আসলে আমি সবসময় চেষ্টা করি ম্যাচে গোল করতে। আগের ম্যাচে গোল পাইনি। এই ম্যাচে (ভারত) ইচ্ছা ছিল গোল করার। ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল ম্যাচের আগে। তিনি বলেছিলেন, ‘ভারত বড় দেশ, ওদের একটা প্রদেশের সমান আমাদের দেশ। ওদের দেখিয়ে দাও আমরাও পারি।”

ভাইকে দেওয়া প্রতিশ্রুতি মাঠে খেলে দেখিয়েছেন। পিয়াস যদিও বলছিলেন, ‘আমার সারা রাত এটাই মাথায় ঘুরেছে। আমিও পণ করেছিলাম দেখিয়ে দেবো। চেষ্টা করেছি। আল্লাহর রহমতে পেরেছিও।’

আগামী শুক্রবার লিগ পর্বে মালদ্বীপের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান পিয়াস, ‘আমার গোলে ভারতকে হারিয়েছি। ইচ্ছা পূরণ হয়েছে। মালদ্বীপ ম্যাচে চেষ্টা করবো ভালো কিছু করতে। দেশবাসীর কাছে দোয়া চাই যেন দিনশেষে ভালো কিছু দিতে পারি।’

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম