ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২২, ১৪:১৭আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:১৭

আগামী ৬ থেকে ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে হতে যাচ্ছে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। জাতীয় দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের ড্র হয়ে গেলো আজ (শনিবার)। ড্র ভাগ্যে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে জায়গা হয়েছে বাংলাদেশের।

এছাড়া চতুর্থ দল হিসেবে রয়েছে মালদ্বীপ। ‘বি’ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। আজ (শনিবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে এই ড্র অনুষ্ঠান হয়েছে সাফের পরিচালনায়।

এই টুর্নামেন্টে এমনিতে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। এবার নিয়ে ষষ্ঠ আসর খেলতে যাচ্ছে তারা। নিষেধাজ্ঞা কাটিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে ফিরেছে পাকিস্তান। 

তাই গ্রুপটি সহজ মনে করছেন না সাবিনারা। দলের কোচ গোলাম রব্বানী ছোটনের মতও একই। ড্রয়ের পর তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের গ্রুপে ভারত ও পাকিস্তান রয়েছে। চার দল থাকায় ম্যাচ বেশি পাওয়া যাবে। তবে কঠিন লড়াই হবে। এখন আমাদের মেয়েরা ভালো করছে। আশা করছি, ফাইনালে যেতে পারবো।'

একই সঙ্গে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ড্রও হয়েছে। শ্রীলঙ্কার কলোম্বোতে আগামী আগামী ৫ থেকে ১৪ সেপ্টেম্বর হবে প্রতিযোগিতাটি। ড্রতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের অবস্থান। আরও রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ।  এছাড়া ‘বি গ্রুপে রয়েছে ভারত,নেপাল ও ভুটান।

দুটি টুর্নামেন্টেই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনাল। এরপর হবে ফাইনাল।

/টিএ/কেআর
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম