দুই লাল কার্ডের ম্যাচে থ্যাঙ্কগডের ‘২০’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২২, ১৮:৪৪আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৮:৪৪

প্রিমিয়ার ফুটবল লিগে দুই লাল কার্ডের ম্যাচে পুলিশ এফসিকে ৩-২ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। এই ম্যাচে জোড়া গোল করে লিগে অন্যদের ছাড়িয়ে গেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার পিটার থ্যাঙ্কগড। ২০ গোল করে এককভাবে শীর্ষে আছেন এই ফুটবলার।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সোমবার ম্যাচ ঘড়ির ১০ মিনিটে মোনায়েম খান রাজুর কর্নার থেকে হেড করে পুলিশকে এগিয়ে নেন ক্রিস্তিয়ান কোয়াকু। চট্টগ্রাম আবাহনী সমতায় ফেরে ২৮ মিনিটে। ক্যান্ডি অগাস্টিনের ক্রস বুক দিয়ে নামিয়ে নিখুঁত শটে সমতা ফেরান পিটার থ্যাঙ্কগড। ৪৯ মিনিটে ক্যান্ডি অগাস্টিনের গোলে স্কোরলাইন ২-১’ও করে চট্টগ্রাম আবাহনী। নিজেদের অর্ধ থেকে ওমিদ পোপালজাইয়ের থ্রু পাস ধরে অফসাইড ফাঁদ ভেঙে প্লেসিং শটে জাল খুঁজে নেন ক্যান্ডি।

৬১ মিনিটে দ্বিতীয় গোল পান পিটার থ্যাংঙ্কগড। এক্ষেত্রেও অবদান ছিল ক্যান্ডি অগাস্টিনের। তার কাটব্যাক পুলিশের গোলকিপার নেহালের হাত লেগে চলে যায় থ্যাঙ্কগডের পায়ে। ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান নাইজেরিয়ান স্ট্রাইকার। এবারের লিগে এটি তার ২০তম গোল।

৭৫ মিনিটে চট্টগ্রাম আবাহনীর বক্সে কোয়াকুকে ফেলে দেন ডিফেন্ডার অপু। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই ফাউলকে কেন্দ্র করে সৃষ্ট ঝামেলায় পুলিশের কোয়াকু ও আবাহনীর সোহেল রানাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি বিটুরাজ বড়ুয়া। পেনাল্টি থেকে পুলিশের ব্যবধান কমান আমিরুদ্দিন শরিফি। বাকি সময় অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও কিছু করতে পারেনি পুলিশ।

এই জয়ে ২২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে গেছে চট্টগ্রাম আবাহনী। এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে মোহামেডান রয়েছে ছয় নম্বরে। ২২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে পুলিশ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম