এবার ম্যানসিটিকে উড়িয়ে দিল লিস্টার

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪১

লিস্টার রূপকথা চলছেই। ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে এবার ম্যানচেস্টার সিটিকে বিধ্বস্ত করেছে লিস্টার সিটি। শনিবারের খেলায় ম্যানসিটিকে তাদেরই মাঠে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছেন ভার্ডি-মাহারেজরা। 

এবার ম্যানসিটিকে উড়িয়ে দিল লিস্টার এ জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে লিস্টার সিটি। ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে লিস্টার। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ম্যানসিটি।

ইত্তিহাদ স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরুতেই (তিন মিনিটে) এগিয়ে যায় লিস্টার। দলের হয়ে গোলটি করেন রবার্ট হাথ। রিয়াদ মাহারেজের পাস থেকে গোলটি করেন তিনি। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় সফরকারীরা।

বিরতির পর খেলার ৪৮ মিনিটে ব্যবধান বাড়ান রিয়াদ মাহারেজ। খেলার ৬০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন রবার্ট হাথ। ম্যাচের ৮৭ মিনিটে ম্যানসিটির হয়ে একমাত্র গোলটি করেন সার্জিও আগুয়েরো।

এই ম্যাচের আগে সর্বশেষ নয় মুখোমুখিতে পাঁচটি জিতেছে ম্যানসিটি। চার ম্যাচ ড্র হয়েছে। লিচেস্টার প্রিমিয়ার লিগে ম্যানসিটির বিপক্ষে সর্বশেষ জয় পেয়েছে ২০১৩ সালে। দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ খেলায় ম্যানসিটিকে হারিয়ে দিল এ মৌসুমে চমক দেখানো লিস্টার।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম