শেখ কামালের মৃত্যুবার্ষিকীতে দিনব্যাপী আবাহনীর কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২২, ১৪:১৫আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৪:১৫

১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল পাপিষ্ঠের হাতে সপরিবারে নিহত হন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন ঘাতকদের হাতে জাতির পিতার বড় ছেলে শেখ কামালও রেহাই পাননি। মাত্র ২৬ বছর বয়সে ইহলোক ছাড়তে হয়েছে। কাল সোমবার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারই হাতে গড়া দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে।

আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত ১২টা এক মিনিটে ক্লাব ভবনে স্থাপিত শহীদের প্রতিকৃতিতে পরিচালক, কর্মকর্তা ও খেলোয়াড়দের মাল্যদান এবং তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত হবে।

এছাড়া জাতীয় এবং ক্লাব পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনও করা হবে। থাকছে দিনব্যাপী কোরআন তেলওয়াত। সকাল ১০টায় মরহুমের বনানীস্থ মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের পর বাদ জোহর গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হবে। বাদ আসর ক্লাব ভবনে আয়োজন করা হয়েছে দোয়ার।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী