বাংলাদেশের ফুটবল সম্পর্কে জানলেন রিয়াল মাদ্রিদ সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২২, ১৯:৫৪আপডেট : ২১ আগস্ট ২০২২, ২০:৩৮

লা লিগায় গত রাতের ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও সেল্তা ভিগো। সেল্তার মাঠে এই ম্যাচ দেখেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। একই শহরে জন্ম নেওয়া জাতীয় দলের সাবেক কোচ অস্কার ব্রুজনও উপস্থিত ছিলেন এই সময়। সেল্তা ভিগো ‘বি’ দলে একসময় কোচিং করানো ব্রুজন আড্ডার এক ফাঁকে বাংলাদেশের ফুটবল সম্পর্কে অবগত করেছেন রিয়াল মাদ্রিদ সভাপতিকে।

বসুন্ধরা কোচ ব্রুজন বর্তমানে স্পেনে ছুটি কাটাচ্ছেন। সেখান থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের ভালো সময় কেটেছে। পেরেজ এশিয়ার ফুটবলের খোঁজ-খবর রাখেন। বাংলাদেশের ফুটবল সম্পর্কেও তাকে বলেছি। বাংলাদেশ থেকে বসুন্ধরা কিংস যে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের (এসিএল) প্লে-অফ খেলবে, সেটাও তাকে জানিয়েছি।’

দক্ষিণ এশিয়ার মাটিতে রিয়াল মাদ্রিদ লিজেন্ডদের নিয়ে ম্যাচ আয়োজনের ইচ্ছা রিয়াল সভাপতির। কয়েক বছর আগে মাদ্রিদের সাবেক তারকা রবার্তো কার্লোস ভারতের আইএসএলের ক্লাব দিল্লি ডাইনামোসের হয়ে খেলেছেন। তাই দক্ষিণ এশিয়ার ফুটবল সম্পর্কে পেরেজের বেশ ভালো ধারণা আছে।

ব্রুজন বলেছেন, ‘পেরেজ দক্ষিণ এশিয়ার ফুটবল সম্পর্কে অবহিত। তার ইচ্ছা রিয়াল লিজেন্ডদের নিয়ে এই অঞ্চলে ম্যাচ আয়োজন করার।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী