হারের পর টুখেলকে বিদায় বলে দিয়েছে চেলসি

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৬

ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসে দলবদলের বাজারে একটা দলই রেকর্ড টাকা ঢেলেছিল- চেলসি। এক মৌসুমে এত অর্থ ব্যয় করেনি আরও কেউ। তার পরেও চ্যাম্পিয়নস লিগ অভিযাত্রায় শুরুটা হলো হতাশায়। দিনামো জাগরেবের কাছে ১-০ গোলে হারের পর এবার কোচ টমাস টুখেলকে আকস্মিকভাবে ছাঁটাই করে দিয়েছে চেলসি। তাতে ২০ মাস স্থায়ী হলো টুখেল- অধ্যায়।

বিবৃতিতে চেলসির নতুন মালিক টড বোয়েলি এখন কোচিং স্টাফদের আপাতত দায়িত্ব সামলানোর ভার দিয়েছেন।

ক্লাব বলেছে, তারা বিশ্বাস করে নতুন কোচ আনার এটাই সঠিক সময়, ‘মালিকানা প্রাপ্তির ১০০ দিন পর কর্তৃপক্ষ বিশ্বাস করে রূপান্তরের এটাই সঠিক সময়।’

এ সময় ক্লাবের সবার পক্ষ থেকে টুখেলের ও তার স্টাফদের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয়েছে। আরও বলা হয়েছে, চেলসিতে টুখেলের যে অর্জন- চ্যাম্পিয়নস লিগ,  সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ; তার জন্য তিনি ক্লাব ইতিহাসের একটি অংশ বলে বিবেচিত হবেন।

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের জায়গায় গত বছরের ২৬ জানুয়ারি নিয়োগ পান টুখেল। চার মাস পর দলের দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ জয়েও অবদান রাখেন। পরে জিতেছেন উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপাও। ইপিএলে মৌসুমের শুরুটাও ভালো হয়নি। ৬ ম্যাচে জয় ৩টি। পয়েন্ট টেবিলেও অবস্থান করছে ৬ নম্বরে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের