পাকিস্তান বধের ছক কষছেন বাংলাদেশের কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ সেপ্টেম্বর ২০২২, ০০:২৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০০:৩৪

সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। শুরুর ম্যাচে দারুণ জয় পেয়ে উচ্ছ্বসিত সাবিনা-মনিকারা। কাঠমান্ডুতে এমন জয়ের পর এখন গ্রুপে দ্বিতীয় ম্যাচে পাকিস্তান বধে ছক কষছেন লাল সবুজ দলের কোচ গোলাম রব্বানী ছোটন।

আগামী ১০ সেপ্টেম্বরের প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেছেন , ‘পাকিস্তান ভালো দল। তবে তাদের নিয়েও আমাদের পরিকল্পনা আছে। ওদের খেলা দেখেছি। সেভাবেই আমরা ওদের বিপক্ষে কৌশল নির্ধারণ করবো।'

যদিও মালদ্বীপের বিপক্ষে প্রথমার্ধে ৩-০ গোলের পরিষ্কার লিড, সেটা দ্বিতীয়ার্ধে বাড়াতে না পারাটা ভাবাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটনকে। ম্যাচ শেষে ছোটন বলেন, 'প্রথমার্ধে ৩-০ তে লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে মেয়েরা ব্যবধান বাড়াতে আরও চেষ্টা বাড়িয়েছিল। তবে তারা অনেক চেষ্টা করেও আর গোল করতে পারেনি। এটা নিয়ে আমাদের আরও কাজ করার সুযোগ আছে। যাতে পরের ম্যাচে ভুলগুলো না হয়।'

মালদ্বীপের বিপক্ষে জোড়া গোল করা অধিনায়ক সাবিনা বলেছেন, 'ম্যাচের ১৫-২০ মিনিটের পরই যখন বুঝে গেলাম মালদ্বীপের গোলকিপারকে দূরপাল্লার শটে পরাস্ত করা সম্ভব, তখন আমরা দূর থেকে শট করতে শুরু করি। তাতেই গোল হয়েছে।'

/টিএ/ইউএস/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের