রানির মৃত্যুতে স্থগিত প্রিমিয়ার লিগ, ইংল্যান্ডের টেস্ট  

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩২

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে পুরো বিশ্বই শোকাভিভূত। তবে সবচেয়ে বেশি শোকে মুহ্যমান যুক্তরাজ্য। তাই ক্রিকেট-ফুটবল সবখানেই রানির মৃত্যু শোকের প্রভাব পড়েছে। প্রয়াত রানির প্রতি সম্মান জানাতে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের সিরিজ নির্ধারণী টেস্টটি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।  

পুরো সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগসহ স্কটিশ প্রিমিয়ারশিপের ম্যাচও। এর ফলে প্রিমিয়ার রিগের ১০টি ম্যাচ সূচি অনুযায়ী মাঠে গড়াচ্ছে না। হচ্ছে না ৬টি স্কটিশ প্রিমিয়ারশিপের ম্যাচও। সম্মান জানিয়ে ইংল্যান্ডের ন্যাশনাল লিগ, এফএ ট্রফি থেকে শুরু করে তৃণমূলের সব ম্যাচই স্থগিত করা হয়েছে। এর আওতায় রয়েছে গলফ, ঘোড় দৌড়ের মতো প্রতিযোগিতাও।

দ্য ওভালের টেস্ট শুরু হয়েছে বৃহস্পতিবার। কিন্তু বৃষ্টির কারণে প্রথমদিনটি ভেসে গেছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই টেস্ট নিয়ে আপডেট পরে জানিয়ে দেওয়া হবে। আর দ্বিতীয় দিনে যারা টিকিট কিনেছিলেন, তারা সেটির রিফান্ডও পেয়ে যাবেন।

ক্রিকইনফো জানিয়েছে, দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড ইসিবির যে কোনও সিদ্ধান্তই মেনে নিতে রাজি। পেছানো কিংবা বাতিল- যে কোনও কিছুতেই তারা সহযোগিতা করতে আগ্রহী। এজন্য প্রোটিয়াদের ইংল্যান্ড থাকার সময়সীমা বাড়াতেও রাজি।

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী