শক্তিশালী বাহরাইনকে জিততে দেয়নি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২২, ০২:২৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০২:২৫

এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনকে রুখে দিয়েছে লাল সবুজের সেনানিরা। শনিবার রাতে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্র দিয়ে।

বাহরাইনের শেখ আলী বিন মুহাম্মদ খলিফা স্টেডিয়ামে স্বাগতিকদের দাপট থাকলেও গোলের দেখা মিলেনি। ফরোয়ার্ডরা একের পর এক সুযোগ নষ্ট করেছে। এছাড়া বাংলাদেশের গোলকিপার ও তেকাঠির নিচে ছিলেন দুর্বার।

বিপরীতে বাংলাদেশ ডিফেন্স জমাট করে খেলে প্রতিআক্রমণে ওঠার চেষ্টা করেছে কয়েকবার। কিন্তু বাহরাইনের গোলকিপারকে বড় পরীক্ষায় ফেলতে পারেনি।

ম্যাচ শুরুর দিকে কয়েকবার আক্রমণে ওঠে বাংলাদেশের যুবারা। কিন্তু গোছানো আক্রমণ না হওয়ায় তা সফলতার মুখ দেখেনি।

ম্যাচের ১৭ মিনিটে আজিজুল হক অনন্তের ফ্রি কিক পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

তিন মিনিট পর স্বাগতিকদের প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়।

৪০ মিনিটের সময় অল্পের জন্য গোল পায়নি স্বাগতিক বাহরাইন। বাংলাদেশকে রক্ষা করেন গোলকিপার শান্ত কুমার। আব্দুল্লাহ সুলতানের ক্রসে খুলে যায় গোলের মুখ, বক্সের ভেতর থেকে হেডও করেন হাশেম খালিফাত কিন্তু দারুণ দক্ষতায় আটকে দেন শান্ত।

৬৬ মিনিটে আবারও বাংলাদেশের ত্রাতা হয়ে আসেন শান্ত। বদলি নামা মুসতাফা মাহমুদের বক্সের বাইরে থেকে নেওয়া গতির শট লাফিয়ে হাতের স্পর্শে বাইরে ঠেলে দেন শান্ত।

শেষের দিকে স্বাগতিকদের একজনের চেষ্টা ক্রসবারের ওপর দিয়ে গেলে আফসোসে পুড়তে হয়েছে।

১২ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী