‘গোলটা তোকে উৎসর্গ করলাম, ওপারে ভালো থাকিস ভাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৯

নারী সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তাদের। এমন উদ্ভাসিত জয়ের পর প্রশংসায় ভাসছে গোলাম রব্বানী ছোটনের দল। বিশেষ করে, ঋতুপর্ণা চাকমার ইউরোপিয়ান স্টাইলে করা গোলটি প্রশংসা পাচ্ছে একটু বেশি। সেই গোলটি আবার ঋতু উৎসর্গ করেছেন প্রয়াত ছোট ভাই পার্বণ চাকমাকে।

কিছুদিন আগে বিদুৎ স্পৃষ্ট হয়ে রাঙামাটির বাসায় মারা যান ঋতুর একমাত্র ছোট ভাই পার্বণ। কলেজ পড়ুয়া ভাই অনেক উৎসাহ দিতেন ঋতুকে। তার অকাল মৃত্যুতে এই ফুটবলার অনেকটাই ভেঙে পড়েছিলেন। শোক সামলে ফুটবলে ফিরেছেন দ্রুতই। পাকিস্তানের বিপক্ষে খেলার আগেই ঠিক করেছিলেন গোল পেলে প্রয়াত ভাইকে উৎসর্গ করবেন।

পাকিস্তানের বিপক্ষে গোলের পর রিতুপর্না। যে গোলটি তিনি উৎসর্গ করেছেন প্রয়াত ছোট ভাইকে। শনিবার বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপিয়ে সবাইকে অবাক করে দেন। এই ধরনের গোল ইউরোপিয়ান ফুটবলে বেশ দেখা যায়। এমন গোলের পর ঋতুপর্ণা নিজের ফেসবুকে লিখেছেন, ‘আজকের এই গোলটা তোকে (প্রয়াত ভাই) উৎসর্গ করলাম। তুই থাকলে হয়তো দেখতে পারতি। খুব মিস করছি তোকে। ওপারে ভালো থাকিস ভাই আমার।’

আর আজ কাঠমান্ডুতে সংবাদমাধ্যকে বলেছেন, ‘গোল পেলে ভাইয়ের উদ্দেশ্যে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তা করেছিও। ভালো লাগছে।’

আগামী মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচেও জিততে চাইছে দল। ঋতুপর্ণা বলেছেন, ‘যদি পাকিস্তান ম্যাচের মতো পারফরম্যান্স দেখাতে পারি, তাহলে ভারতের বিপক্ষেও জিততে পারবো আশা করি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম