ভারত বধের পর সেমিফাইনালে দৃষ্টি বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪১

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মেয়েদের ভারত জয়টা ইতিহাস গড়া। পাঁচবারের চ্যাম্পিয়নদের হারিয়ে যে চমক দেখিয়েছে! ৯০ মিনিটের ম্যাচে একচেটিয়া প্রাধান্য ছিল সাবিনা-কৃষ্ণাদের। ৩-০ গোলে জয়ের পর তাই মাঠে আনন্দ উৎসব করেছে। উৎসবের রেশটা ছিল হোটেলে ফেরার পরেও। তবে সব ভুলে সাবিনাদের ভাবনায় এখন শুধু ‘সেমিফাইনাল’। শুক্রবার ভুটানের বিপক্ষে জিতেই ফাইনালে খেলতে চাইছে লাল সবুজ সেনানীরা।

ভারত ম্যাচে জয়ের অন্যতম নায়ক ছিলেন সিরাত জাহান স্বপ্না। করেছেন জোড়া গোল। ৬৩ মিনিটে উঠে না গেলে হয়তো হ্যাটট্রিকও হয়ে যেত। স্বপ্না অবশ্য তা নিয়ে ভাবছেন না। মনোযোগ দিচ্ছেন সেমিফাইনালে। যার প্রস্তুতিও শুরু হয়েছে। বুধবার অনুশীলনের এক ফাঁকে এই স্ট্রাইকার বলেছেন, ‘ম্যাচশেষে আমরা মাঠে উল্লাস করেছি। তবে হোটেলে ফিরে আইস বাথ নিয়ে এখন সেমিফাইনালের প্রস্তুতি নিচ্ছি। কেননা আমাদের লক্ষ্য ফাইনাল।’

শিরোপা মঞ্চে ওঠার লড়াইয়ে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভুটান। সতর্ক স্বপ্নার কথা, ‘ভুটানকে ছোট করে দেখার কিছু নাই। ওরাও ভালো দল। তাই আগের মতো ভালো খেলা উপহার দিয়ে ফাইনালে জায়গা করে নিতে চাই।’

তবে ভারতের বিপক্ষে জয়টা যে বড় পাওয়া, সেটি মানছেন তিনি, ‘অবশ্যই ভারতের বিপক্ষে জয়টা বড় পাওয়া। এটা বলার অপেক্ষা রাখে না। তারা ভালো দল। ৫ বারের চ্যাম্পিয়ন।’

দলের ডিফেন্ডার শিউলি আজিমও নিজেদের দৃঢ় প্রত্যয়ের কথা উল্লেখ করেছেন এভাবে, ‘গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের যে ডিটারমিনেশন ছিল, তা দেখিয়েছি। মাঠে উল্লাস করেছি। তবে আজ সকাল থেকে সেটি আর নেই। সবার দৃষ্টি এখন সেমিফাইনালে। ভুটান যোগ্যতা দিয়েই এখানে এসেছে। আমরা ফাইনালে খেলতে চাই।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী