সালামের জায়গা নিলেন সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:১১

২০০৮ সাল থেকে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন আব্দুস সালাম মুর্শেদী। যিনি আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতিও। এবারই ব্যবসায়িক ও রাজনৈতিক ব্যস্ততার কারণে ঘরোয়া ফুটবলের গুরুত্বপূর্ণ লিগ কমিটির চেয়ারম্যানের পদ ছেড়েছেন। তার জায়গায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই দায়িত্ব নিয়েছেন। আজ (বুধবার) নির্বাহী কমিটির সভাতে আনুষ্ঠানিকভাবে লিগ কমিটির দায়িত্ব অর্পিত হয়েছে সালাউদ্দিনের কাঁধে।

লিগ কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব ছাড়া প্রসঙ্গে সালাম মুর্শেদী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। সভাপতি (কাজী সালাউদ্দিন) এখন থেকে দায়িত্বে আছেন। আমি কমিটিতে না থাকলেও তাকে সর্বাত্মক সহায়তা করবো।’

সালাউদ্দিনের কাছে জানতে চাওয়া হয়েছিল, লিগ কমিটি কীভাবে চালাবেন তিনি? জবাবে দেশের ফুটবলের জীবন্ত কিংবদন্তি কিছু পরিকল্পনার কথা শুনিয়েছেন, ‘পাঁচ সদস্যের পরিকল্পনা কমিটি করা হবে পেশাদার লিগগুলো পরিচালনার জন্য। আমার সঙ্গে কমিটিতে থাকবেন চার সহ-সভাপতি। আরেকটি হবে বাস্তবায়ন কমিটি। যেখানে ১৩ ক্লাব প্রতিনিধিদের সঙ্গে থাকবেন পরিকল্পনার তিনজন। এরাই পরিকল্পনা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।’

এছাড়া আগামী দুই-তিনের দিনের মধ্যে পেশাদার লিগের পুরো চিত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক এই তারকা স্ট্রাইকার। সারা বছরের ক্যালেন্ডারের সামঞ্জস্য রেখে সূচি করা হবে।

নির্বাহী কমিটির সভাতে আরও কিছু সিদ্ধান্ত হয়েছে। সামনের প্রিমিয়ার লিগে পাঁচজন বিদেশি নিবন্ধনের পাশাপাশি একাদশে চারজন খেলবে। আগে ছিল চারজন রেজিস্ট্রেশন, চারজনই খেলতো।

এলিট একাডেমি দলকে আরও এক বছর চ্যাম্পিয়নশিপ লিগে খেলানো হবে। এরপর প্রিমিয়ারে আনার সিদ্ধান্ত হবে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক