‘কাঠমান্ডুতে মেয়েরা ইতিহাস গড়ুক, এটাই চাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৭

কাঠমান্ডুতে নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। একটু পরই দশরথ স্টেডিয়ামে শুরু হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ট্রফিছোঁয়া দূরত্বে থাকায় বাংলাদেশের দর্শক-সমর্থকরা রোমাঞ্চিত। সবারই প্রত্যাশা নেপালকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো ট্রফি জিতে দেশে ফিরুক।

কাঠমান্ডুতে এর আগেও বাংলাদেশ সাফল্য পেয়েছে। তবে সেটি ছেলেদের খেলায়। ১৯৯৯ সাফ গেমসে (এসএ গেমস) স্বাগতিকদের হারিয়ে জুয়েল রানা-আলফাজরা সোনার পদক জিতেছিল। ২৩ বছর পর সেখানে মেয়েদের সামনেও শিরোপা জয়ের হাতছানি। যে জয়ে দেশের ফুটবলে লেখা হবে নতুন ইতিহাস।

শিরোপা মঞ্চে থাকায় কাঠমান্ডুর উত্তেজনার ঢেউ বাংলাদেশেও এসে পৌঁছেছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সবাই লাল-সবুজ দলের জয় কামনা করে পোস্ট দিচ্ছেন। তাদের চাওয়া, সাবিনা-সানজিদারা নতুন ইতিহাসের সাক্ষী হোক। বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা আল আমিন ভূঁইয়া ফুটবলের খবর নিয়মিত রাখেন। মেয়েদের ফুটবলের দিকেও তার দৃষ্টি। তিনি চাইছেন সাবিনাদের হাতেই ট্রফি উঠুক। বাংলা ট্রিবিউনের কাছে এই প্রত্যাশা রেখে বলেছেন, ‘আমাদের মেয়েরা দারুণ খেলছে। তাদের হাতেই ট্রফি শোভা পায়। আমি চাই সাবিনারা চ্যাম্পিয়ন হয়ে নতুন মাইলফলকের জন্ম দিক।’

সাবিনা-কৃষ্ণারা যে আজকের দিনটি ভিন্নমাত্রা দিয়েছেন। তার প্রমাণ আরও আছে। নিজেদের অভাবিত নৈপুণ্যে বিশ্বাসের রেণু এভাবে ছড়িয়েছে যে বেসরকারি কলেজের শিক্ষক হাসিনা খাতুনের দৃষ্টিও ফাইনাল ম্যাচের দিকে, ‘আমি চাই আজ বাংলাদেশের মেয়েরা লাল-সবুজ পতাকা মেলে ধরুক। কাঠমান্ডুতে নতুন ইতিহাস গড়ুক। আর এটা ওরা অর্জন করে নেবে বলেও আমার বিশ্বাস।’

বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের সাফল্য আছে। এর আগে এএফসির দুটি বাছাই পর্ব ও সাফের আসরগুলোতে ট্রফি জেতার রেকর্ড আছে। আজ যদি সিনিয়র পর্যায়েও শিরোপা জেতা হয়, তাহলে ষোলোকলা পূর্ণ হবে মেয়েদের এই দলটির। কোচ গোলাম রব্বানী ছোটনসহ পুরো দলই আশাবাদী। এখন সাবিনাদের জয় দেখার জন্য মুখিয়ে আছেন আরেক সমর্থক শাহরিন শাহনাজ। পেশায় ব্যাংকার শাহরিন জানালেন, ‘বাংলাদেশ জিতলে অনেক খুশি হবো। এই মেয়েরা অনেক কষ্ট করে খেলছেন। তারা এই পর্যায়ে এসেছেন অনেক পথ পাড়ি দিয়ে। তাই তাদের হাতে শিরোপা উঠলে ভালো লাগবে।’

আসলে পুরো দেশবাসী চেয়ে আছে ফাইনাল ম্যাচের দিকে। আগের দিনই কোচ গোলাম রব্বানী ছোটন সবার কাছে দোয়া চেয়েছেন। এখন মাঠের পারফরম্যান্সে সাফল্যের হাসিতে উদ্ভাসিত হওয়ার পালা।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম