মেয়েরা জিতেছে, খুশি সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩৫

বাংলাদেশের প্রথম সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের পর সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সভাপতি হওয়ার পাশাপাশি কাজী সালাউদ্দিন সাফেরও সভাপতি। অথচ শিরোপা মঞ্চে ছিলেন না তিনি! যার ব্যাখ্যা দিয়েছেন সংবাদ সম্মেলনে।

মঙ্গলবার এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি বড়লোক হলে বিমান চালিয়ে সেখানে চলে যেতাম। তবে আমি ট্রফি দিলাম কী দিলাম না সেটা বড় বিষয় নয়। মেয়েরা জিতেছে, সেটাই বড় বিষয়।’

এসময় এক প্রশ্নের জবাবে পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি, ‘আমি ক্রীড়া মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ে বলেছি বাজেটের জন্য। যাতে মেয়েরা ফিফা উইন্ডোতে খেলতে পারে। আশা করছি এই বছর ফান্ডিং পেয়ে যাবো।’ 

সংবাদ সম্মেলনের প্রথম দিকে মেয়েদের সাফ জয় নিয়ে কাজী সালাউদ্দিন বলেছেন, ‘আমার ধারণা ছিল মেয়েরা ২০২৪ সালে জিতবে। তখন তাদের বয়স ২২, ২৪ হবে। কিন্তু তারা দুই বছর আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে।’

শুরুতে তিনি সরকারসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। ফাইনালে উপস্থিত না থাকার কারণ হিসেবে বলেন, ‘আমি গেলে ভালো হতে পারে, খারাপও হতে পারে। বাড়তি চাপ হতে পারে ভেবে ফাইনালে যাইনি।’

কাল দেশে ফিরবে মেয়েরা। কাজী সালাউদ্দিন জানিয়েছেন, তিনি সাফ জয়ীদের বরণ করবেন বাফুফে ভবনে। যাতে বিমানবন্দরে মেয়েরা পূর্ণ মনোযোগটা পায়। বিমানবন্দরে বাফুফে প্রতিনিধি দলের পাশাপাশি ক্রীড়া প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের লোকেরা যাবেন। 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম