এই সংবর্ধনা দেখে অন্য মেয়েরা অনুপ্রাণিত হবে: বাফুফে সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২২, ২২:২৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ২৩:৪০

ফুটবল খেলে বাংলাদেশের মেয়েরা নিজেদের ভাগ্য পরিবর্তন করছেন। হয়েছেন সাবলম্বী। সেটাই সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

সাবিনাদের সাফ জেতার পর বাফুফে ভবনে সালাউদ্দিন বলেছেন, ‘প্রথম যখন এই মেয়েদের বাবা-মাকে ডেকেছিলাম, তখন তাদের কিছুই ছিল না। বড়জোর মাসিক আয় ছিল ৮-১০ হাজার টাকা। এখন এই ফুটবল খেলার ফলেই তাদের ঘরে ঘরে দুইটা টিভি, চারটা মোবাইল, ব্যাংক ব্যালেন্স। কাল (বুধবার) বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয় যে সংবর্ধনাটা দেবে, সেটা দেখার পর অন্য মেয়েরা খেলার জন্য উদগ্রীব হয়ে উঠবে।’

মেয়েদের একাডেমি নিয়েও প্রশ্নের সামনে পড়েন বাফুফে প্রধান। উত্তরে বাস্তবতা ‍তুলে ধরেন তিনি, ‘একাডেমি করা অত সহজ নয়। টকশো-তে দেখেছি অমুক ব্যারিস্টার, তমুক ইঞ্জিনিয়ার একাডেমি করে ফেলেলে। ওরকম একাডেমি করাই যায়। আমরা সত্যিকারের একাডেমি করতে চাই। ইতিমধ্যে মেয়েদের ও ছেলেদের একটা করে একাডেমি আছে।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছি মেয়েদের জন্য আরও একটি ও ছেলেদের জন্য দুটি একাডেমি করে দেওয়ার। একাডেমি চালিয়ে নেওয়া হচ্ছে চ্যালেঞ্জ। একাডেমি চালাতে বছরে সাড়ে ৪ কোটি টাকা লাগে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী