‘হৃদয় থেকে বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৭

আগামী বছর বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে। তা সামনে রেখে আজ রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোরিয়ার রাষ্ট্রদূত। আলোচনার এক ফাঁকে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানাতে ভুল হয়নি এই কূটনীতিকের।

বাফুফে ভবনে সাক্ষাৎ করে কোরিয়ান রাষ্ট্রদূত লি জ্যাংক কিউ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বাফুফেতে আসতে পেরে আমি বেশ খুশি, সময়টাও দারুণ। বাংলাদেশের মেয়েরা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আমি হৃদয় থেকে বাংলাদেশকে অভিনন্দন জানাই।’

এরপরই এই কূটনীতিক দুই দেশের ক্রীড়াঙ্গনের মাঝে যোগসূত্র স্থাপনের কথা উল্লেখ করে বলেছেন, ‘আমরা চাই খেলাধুলার মাধ্যমে দুই দেশকে সংযুক্ত করতে। খেলাধূলার বিষয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই। বিশেষ করে নারী ফুটবল নিয়ে দুই দেশে আন্তরিকভাবে কাজ করতে চাই। আমরা চাই একে অপরকে জানতে। আগামী বছর বাংলাদেশ-কোরিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি পালন করবে। খেলাধুলা নিয়ে দুই দেশের ভেতর অনেক ইভেন্ট হবে। আমি কাজীর(কাজী সালাউদ্দিন) সঙ্গে কথা বলেছি যে কীভাবে এই পূর্তি উপলক্ষে সম্পর্কটাকে সুসংহত করতে পারি।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও সামনের দিকে কোরিয়া থেকে কোচ এনে নিজেদের ফুটবলকে আরও এগিয়ে নিতে চাইছেন, ‘কোরিয়ার মেয়েরা বিশ্বের সেরা দলের একটি। পরবর্তী ধাপে আমরা চেষ্টা করবো কোরিয়া থেকে কয়েকজন কোচ আনার, তাদের কাছ থেকে আইডিয়া নেওয়ার। হয়তো আমরা সেখানে আমাদের মেয়েদের পাঠিয়ে কয়েকটা ম্যাচ খেলাবো, যেন তারা শিখতে পারে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের