নিজেদের খেলা নিয়েই মনোযোগী বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৩

তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট দলের পরামর্শক স্টুয়ার্ট ল। জুনিয়র টাইগারদের এমন পারফরম্যান্সে গর্ববোধ করেন বলে জানান তিনি। মঙ্গলবার সকালে বাংলাদেশ দলের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এই অস্ট্রেলিয়ান। নিজেদের খেলা নিয়েই মনোযোগী বাংলাদেশ
স্টুয়ার্ট ল বলেন, ‘আমরা জানি, তাদের (ওয়েস্ট ইন্ডিজ) দলে বেশ কয়েকজন ভালো পেসার এবং হার্ড হিটার আছে। তাদের কিভাবে খেলবে, ছেলেরা এ নিয়ে চিন্তিত নয়। বরং আমরা চিন্তিত নিজেদের খেলা নিয়ে। আমরা জানি, তারা মাঠে সব শক্তি নিয়ে আক্রমণ করবে। তাদেরকে হারানোর জন্য আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ক্রিকেট এমন একটা খেলা, এখানে অন্যের খেলা নিয়ে চিন্তা করলে আপনি হেরে যাবেন। সুতরাং আমাদের অন্য সবার কথা ভুলে নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে।’

বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের খেলা নিয়ে সন্তুষ্টি ঝড়ছে তার কণ্ঠে। সঙ্গে এও জানিয়ে রাখলেন, সব দিন সবাই সেরাটা দিতে পারবে না। স্টুয়ার্ট ল বলেন, ‘ছেলেরা যেভাবে খেলছে, তা নিয়ে আমি খুবই গর্বিত। ছেলেদের প্রস্তুত করার জন্য কোচিং স্টাফরা দীর্ঘ দুই বছর খুব পরিশ্রম করছে। ট্রফি জেতাই শেষ কথা নয়। এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সব কিছু ঠিকঠাক রাখা। প্রতিদিন এটা নিশ্চিত করতে হবে যে, আমরাই ম্যাচ জেতার জন্য সুবিধাজনক অবস্থায় আছি। ফাইনাল নিয়ে আমাদের কোনও ভাবনা নেই। আমরা সব মনোযোগ কেবল বৃহস্পতিবারের ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্যই প্রস্তুত হচ্ছি আমরা।’ 

টুর্নামেন্টে এখনো কঠিন সময়ে পড়েনি বাংলাদেশ; এই বিষয়টি যুবাদের পিছিয়ে রাখতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার মনে হয়, আমাদের কঠিন দিন চলে গেছে। আমরা দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলেছি, যারা বর্তমান চ্যাম্পিয়ন। এরপর কোয়ার্টার ফাইনালে নেপালের সঙ্গে খেলেছি। তারা অনেক দিন ধরে একসঙ্গে খেলে বেশি গোছালো হয়ে উঠেছিলো। ওই দুটি ম্যাচ খেলেই আমরা এখানে এসেছি। বিষয় হলো, নির্দিষ্ট দিনে কারা কতো বেশি চাপ সহ্য করে খেলতে পারে এবং প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে, সেটা গুরুত্বপূর্ণ। নেপালের সঙ্গে শেষ ম্যাচে আমরা এভাবেই খেলেছি। কাদের সঙ্গে খেলছি, সেটা বড় কথা নয়; বড় ব্যাপার হলো আমরা কতোটা ভালো খেলছি, সেটা।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের