ইংলিশ জায়ান্টদের খোঁচা দিল লিস্টার সিটি

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪১

২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে সবচেয়ে এগিয়ে চমক দেখানো ক্লাব লিস্টার সিটি। দলের কোচ ক্লদিও রানিয়েরির শিষ্যরা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে তাদেরই ফেভারিট মানছেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে প্রত্যাশার চাপ স্পর্শ করছে না রানিয়েরিকে। 
লিস্টার সিটির কোচ ক্লদিও রানিয়েরি

এক সাক্ষাৎকারে রানিয়েরি বলেন, ‘ইপিএল শুরুর দিকে আমাদের ওপর একটা চাপ ছিল। সেটা ছিল প্রত্যেক ম্যাচে গোল করে নিজেদের একটা জায়গায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব। কিন্তু এখন আমাদের কোনও চাপই নেই। নাম না নিয়ে ম্যানচেস্টার সিটি , চেলসি এবং আর্সেনালের মতো দলগুলির প্রতি বিদ্রুপ করে রানিয়েরি বলেন, 'চাপ তো এখন সেই ক্লাবগুলোর, যারা প্রচুর টাকা খরচ করে প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য টিম তৈরি করেছে। তাদেরই এখন ভাবতে হচ্ছে কিভাবে লেস্টার সিটিকে লিগ টেবিলের এক নম্বর জায়গা থেকে সরানো যেতে পারে!'

লিগ জয়ের ভাবনা মন থেকে সরিয়ে তিনি ফুটবলারদের স্বাভাবিক ফুটবল খেলার পরামর্শ দিচ্ছেন রানিয়েরি। তিনি বলেন, 'প্রত্যাশার চাপ যে কোনও সময়েই ক্ষতিকারক। তাই আমি ফুটবলারদের সেই ব্যাপার ভুলে গিয়ে মাথা ঠাণ্ডা রাখার পরামর্শ দিচ্ছি।'
/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক