বার্সার হারের পর জাভি বললেন, ‘অবিচার হয়েছে’  

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০২২, ১৩:২০আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৩:২০

যে চ্যাম্পিয়নস লিগের জন্য তাদের এত আয়োজন। সেই দলটি এভাবে হার দেখলে মেজাজ ঠিক রাখা কঠিন। বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেসের হয়েছেও তাই। সব ক্ষোভ উগড়ে দিলেন রেফারিকে কেন্দ্র করে।

ইন্টার মিলানের কাছে ১-০ গোলে পরাজয়ের পর রেফারিং নিয়ে তিনি বলেছেন, ‘আমি ভীষণ রেগে আছি, এসব দেখে ক্ষোভও কাজ করছে। এটা বরং অবিচার হয়েছে।’

এবার জেনে নেওয়া যাক জাভির এত ক্ষোভের কারণ। প্রথমার্ধের স্টপেজ টাইমে ম্যাচের একমাত্র গোলটি করেছেন হাকান কালহানোগলু। কিন্তু শেষটা হয়েছে বিতর্ক সঙ্গী করে। ৬৬ মিনিটে বার্সা সমতা ফেরালেও হ্যান্ডবল হওয়ায় বাতিল হয়ে যায় তা। পরে তো বিপজ্জনক অঞ্চলে ইন্টারের ডেনজেল ডামফ্রিসের হাতে বল লেগেছে দাবি করে বার্সা পেনাল্টির আবেদনও করেছিল। কিন্তু সেখানেও ব্যর্থ হওয়ায় পরাজয়ের গ্লানি নিয়ে দলটি মাঠ ছেড়েছে।

জাভি তাই সব কিছুর ব্যাখ্যা চাইলেন এভাবে, ‘আমি সোমবার বলেছি, আবারও বলেছি। রেফারিদের আসলে এসবের ব্যাখ্যা দিতে এগিয়ে আসা উচিত। কারণ, আমি কিছুই বুঝিনি। তাদেরই বলা উচিত, যেহেতু এই সিদ্ধান্ত আমার নয়।’

৬৬ মিনিটে বিল্ড আপে হ্যান্ডবল হয়েছে আনসু ফাতির। কিন্তু জাভির দাবি এটা অনিচ্ছাকৃত এবং আনসু গোল স্কোরার ছিল না। তার কথা ‘আমি আসলে কিছুই বুঝিনি। আনসু ফাতির হ্যান্ডবল অনিচ্ছাকৃত ছিল। কিন্তু তার পর তো জাল কাঁপায় আরেকজন। এটা নিশ্চিত গোল। অথচ তারা গোল বাতিল করেছে।’

ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি অবশ্য বলেছেন তিনি এই ঘটনা চোখে দেখেননি। এই পরাজয়ে ‘সি’ গ্রুপে বার্সা ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে। বায়ার্ন মিউনিখ অবশ্য ভিক্টোরিয়া প্লজেনকে ৫-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষস্থান ধরে রেখেছে। ম্যাচে জোড়া গোল করেছেন সানে। জনাব্রি, মানে ও চুপো মোটিং একটি করে গোল করেছেন। জয়ের পর গ্রুপে তাদের অর্জন মোট ৯ পয়েন্ট। সমান ম্যাচে ইন্টার ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে গেছে। 

‘এ’ গ্রুপের অপর ম্যাচে রেঞ্জার্সকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে লিভারপুল। অ্যানফিল্ডে ৭ মিনিটে একটি গোল করেন অ্যালেক্সান্ডার আর্নোল্ড। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেছেন মোহাম্মদ সালাহ।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম