ঢাকায় ভুটানের জালে ইয়েমেনের ৮ গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২২, ১৯:৪২আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৯:৪২

এএফসি অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে ই গ্রুপে পরিষ্কারভাবে ইয়েমেন ফেভারিট। ঢাকায় তাদের শুরুটাও হয়েছে দুর্দান্ত।  বুধবার প্রথম ম্যাচেই ইয়েমেন ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ৫ গোল করে চালকের আসনে ইয়েমেন। ম্যাচ ঘড়ির ১১ মিনিটে তারা প্রথম এগিয়ে যায়। সতীর্থের ক্রসে ফাঁকায় গোল করে দলকে এগিয়ে নেন আব্দুল রহমান আব্দুলাহ।

১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইয়েমেন। ডান প্রান্ত থেকে সাঈদ আব্দুল্লাহর ক্রস ছয় গজ বক্সের ভেতর থেকে ভুটানি ডিফেন্ডার ক্লিয়ার করতে না পারলে ফাঁকায় বল পেয়ে যান আব্বাস কাশেম। দেখে শুনে গোলকিপারকে পরাস্ত করে গোল করেন তিনি। ২১ মিনিটে ব্যবধান ৩-০ হয়। গোলদাতা মোহাম্মদ খালেদ।

৪১ মিনিটে চতুর্থ গোল পেয়ে যায় ইয়েমেন। এবার গোল করেন আব্দুল নবী। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে ইয়েমেনকে পঞ্চম গোল এনে দেন ওয়াহিব নোমান।

দ্বিতীয়ার্ধেও চলে ইয়েমেনের আধিপত্য। ৬২ মিনিট ষষ্ঠ গোল পেয়ে আসে। আব্দুল নবীর কোনাকুনি শট গোলকিপার ফিস্ট করে ফেরালে ফিরতি বলে হেডে জাল খুঁজে নেন বদলি নামা মোহাম্মদ আমির। ৭৪ মিনিটে আনোয়ার হোসেনের কোনাকুনি মাপা শটে সপ্তম গোল করে ইয়েমেন। ৮৫ মিনিটে অষ্টম গোল এনে দেন বদলি নামা আহমেদ আদেল। বাকি সময়ে আর কঅন্যও গোল হয়নি।

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম