শীর্ষে থেকেই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২২, ১৯:৪৯আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৯:৫৫

নভেম্বরে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। শ্রেষ্ঠত্বের মঞ্চে শীর্ষে থেকেই কাতারে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আজ (বৃহস্পতিবার) প্রকাশিত বিশ্বকাপের আগে শেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে তিতের দলের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। আর্জেন্টিনাও রয়েছে আগের অবস্থানে।

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই ম্যাচ জিতেছে। ঘানাকে ৩-০ গোলে ও তিউনেশিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল।

আর আর্জেন্টিনা জিতেছে হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে। দুই ম্যাচেই জয় এসেছে ৩-০ গোলে।

র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ব্রাজিল। এরপরেই রয়েছে বেলজিয়াম। লিওনেল মেসির আর্জেন্টিনার জায়গার পরিবর্তন হয়নি। রয়েছে তিনে। ফ্রান্স চতুর্থ ও ইংল্যান্ড রয়েছে পঞ্চম স্থানে।

বাংলাদেশ আগের ১৯২তম স্থান ধরে রেখেছে। প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে ১-০ গোলে হারালেও নেপালের কাছে ৩-১ গোলে হার মানতে হয়েছিল লাল-সবুজ জার্সিধারীদের।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী