ইয়েমেনের সঙ্গে ড্র করতে পারলেই এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব নিশ্চিত ছিল বাংলাদেশের। শুরুটা ভালো করার ইঙ্গিতও দিচ্ছিল। কিন্তু চার গোলে হেরে সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে মিরাজুল-ইমরানদের। ‘ই’ গ্রুপ থেকে ইয়েমেন সেরা হয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। আর বাছাই পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের ।
বাছাই পর্বের সব খেলা শেষ হয়েছে। গ্রুপ সেরা হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ১০টি দল। এর মধ্যে রয়েছে জাপান, কাতার, মালয়েশিয়া, সৌদি আরব, ইয়েমেন, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, তাজিকিস্তান, ইরান ও উজবেকিস্তান। আর সেরা ৬ গ্রুপ রানার্সআপ হিসেবে জায়গা হয়েছে দক্ষিণ কোরিয়া, চীন, আফগানিস্তান, ভারত, থাইল্যান্ড ও লাওসের।
আগামী বছর হবে অনূর্ধ্ব-১৭ এশিয়ান ফুটবলের চূড়ান্ত পর্ব।









