ব্যাখ্যা চাইতে রেফারিদের ড্রেসিং রুমে গেছেন বার্সা সভাপতি

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২২, ১০:৫১আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৩:২৪

এল ক্লাসিকোর উত্তেজনা মাঠের বাইরেও নিয়ে গেছেন বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হারের পর ম্যাচ অফিশিয়ালদের কাছে বিভিন্ন সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়েছেন তিনি!

বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত কাতালান ক্লাব প্রধানকে অসন্তুষ্ট করেছে। বিশেষ করে পেনাল্টি এরিয়ায় রবের্ত লেভানদোভস্কিকে ধাক্কা মারতে দেখা গেছে দানি কারভাহালকে। আবার এরিক গার্সিয়া রদ্রিগোকে চ্যালেঞ্জ করায় লস ব্লাঙ্কোসকে পেনাল্টি দেওয়া হয়েছে।

স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক স্যামুয়েল মার্সডেন তার টুইটারে জানিয়েছেন এমন তথ্য। রেফারির রিপোর্টে বলা হয়েছে, আচমকাই অফিশিয়ালদের ড্রেসিং রুমে লাপোর্তা ঢুকে পড়েন।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে লাপোর্তা অফিশিয়ালদের কাছে ছুটে যান। বার বার বিভিন্ন সিদ্ধান্তের ব্যাখ্যা চাচ্ছিলেন; যতক্ষণ না ড্রেসিং রুম থেকে তাকে চলে যেতে বলা হয়।

অবশ্য পুরো ম্যাচে আধিপত্য ছিল রিয়াল মাদ্রিদেরই। শুরুতে ১২ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজিমা। বিরতির আগে ব্যবধান বাড়িয়ে দেন ফেডেরিকো ভালভারদে। ৮৩ মিনিটে লেভানদোভস্কির ফ্লিক থেকে তোরেস একটি গোল শোধ দিলেও যোগ হওয়া সময়ে পেনাল্টি থেকে স্কোর ৩-১ করে মাঠে ছাড়ে লস ব্লাঙ্কোস।

এই জয়ের পর ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বার্সার সংগ্রহ ২২ পয়েন্ট। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী